বাংলা হান্ট ডেস্ক: সাহসিকতার জন্য পদক প্রাপ্ত সেনা, নৌ সেনা ও বায়ু সেনা জাওয়ানদের জন্য রেলের তরফ থেকে নেওয়া হল এক বড় উদ্যোগ। জানা যায় এনারা আজীবন বিনা খরচে ট্রেনে যাতায়াত করার সুযোগ পাবেন। শুধুমাত্র যাতায়াত করা নয় যেকোনো ট্রেনের প্রথম শ্রেণী, দ্বিতীয় টু টায়ার এবং এসি চেয়ার কারো বিনা খরচে যে কোন জায়গায় যাতায়াত করতে পারবেন এই পদকজয়ীরা (Indian Railways)। সংবাদ সংস্থা ANI এর সূত্রের খবর অনুযায়ী, এই সুবিধা শুধুমাত্র যে শুধুমাত্র সেনা জাবানরাই পাবেন তা নয়। ওই সেনা জবানের পরিবারের সদস্যরাও এই সুবিধা পাবেন।
বীরত্বের জন্য পদকজয়ী তিন সেনা আজীবন ট্রেনে ফ্রি ভ্রমণ (Indian Railways)
কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সাহসিকতার জন্য পদক প্রাপ্ত বায়ু সেনা, নৌসেনা ও স্থল সেনাবাহিনী জওয়ানদের জন্য এই সুবিধা করা হল। পাশাপাশি স্ত্রী অথবা স্বামীহারা পুরুষ এবং মহিলারা তাদের পরবর্তী বিয়ে না করা পর্যন্ত এই সুবিধা পাবেন। একই সঙ্গে কেউ যদি মরণোত্তর এই সম্মান পান এবং তিনি যদি অবিবাহিত থাকেন তাহলেও সেই সেনার পিতা মাতাকে এই সম্মান দেওয়া হবে (Indian Railways)।

আরও পড়ুন: সোনার দামে বড় চমক! মাসের শেষে বাজারে ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর লেটেস্ট প্রাইস জানুন
এই সিদ্ধান্তের ফলে পদপ্রাপ্তেরা তাদের পরিবার এবং এক সঙ্গী ট্রেনে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর এসি অথবা এসি চেয়ারকারে যাতায়াত করার সুযোগ পাবেন। একই সঙ্গে এই সুযোগ সারা জীবনের জন্য পাবেন সুবিধা ভোগীরা।
কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের যে সেনা জওয়ানদের সাহসিকতাকে স্বীকৃতি দিতে চেয়েছেন। পাশাপাশি সেনা জাওয়ান ও তাদের অবর্তমানে পরিবারা যাতে সারা জীবন রেল সম্মানের সঙ্গে যাতায়াত করতে পারেন সেই কথাও মাথায় রেখেছেন।
তবে রেলের এই অভিনব উদ্যোগকে সকলের স্বাগত জানিয়েছেন। পাশাপাশি যুদ্ধ বা অন্যান্য সাহসিকতার জন্য সেনার জাওয়ানদের নানৌ পুরস্কার দেওয়া হয়। যার মধ্যে রয়েছে পরম বীর চক্র, মহাবীর চক্র, বীর চক্র, অশোক চক্র, কৃতি চক্র ও শৌর্য চক্র। তবে এই সব পুরস্কার যারা পাবেন তারা এবং তাদের অবর্তমানে তাদের পিতা-মাতা এই সম্মান পাবেন (Indian Railways)।













