বাংলাহান্ট ডেস্ক : হাওড়া থেকে দিঘা যাওয়া এখন হল আরও সহজ। ট্রেন পথে আগে দিঘা পৌঁছাতে হলে দুর্ভোগ পোহাতে হত যাত্রীদের। তাম্রলিপ্ত ও কাণ্ডারি এক্সপ্রেস দুটি ট্রেনই (Digha) যায় হাওড়া থেকে দিঘা। কিন্তু দুটি ট্রেনই লেটে চলে বলে অভিযোগ। তবে এবার কাটতে চলেছে সেই দুর্নাম। যাত্রীদের অভিযোগ মেটাতে উদ্যোগী হয়েছে ভারতীয় রেল।
দিঘা যাওয়ার ট্রেনে (Digha) বড়সড় পরিবর্তন
রেল সূত্রে খবর, রেক শেয়ারিং এর সমস্যার কারণে লেটে চলত ১২৮৫৭/১২৮৫৮ তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং ২২৮৯৭/২২৮৯৮ কাণ্ডারি এক্সপ্রেস। কিন্তু এবার এই দুই ট্রেনের কোচ বিন্যাসেই আসছে আমূল পরিবর্তন। জানা যাচ্ছে, এতদিন তাম্রলিপ্ত ও কাণ্ডারি এক্সপ্রেসের মধ্যে যেভাবে ট্রেনের বগি অদলবদল করা হত, তাতে একটি ট্রেন লেট করলে অন্য ট্রেনটিরও রওনা দিতে দেরি হয়ে যেত।

কী বদল আসছে: এই সমস্যা দূর করতে এবার নতুন পরিকল্পনায় ট্রেন দুটির বগির বিন্যাস নতুন করে সাজানো হয়েছে। সংশোধিত তালিকা অনুযায়ী, এবার ট্রেন গুলিতে (Digha) থাকবে ৪ টি জেনারেল কোচ, ৫ টি নন এসি চেয়ার কার। এছাড়াও যাত্রী সুবিধার্থে ১ টি এসি চেয়ার কার, ২ টি স্লিপার ক্লাস ও ১ টি এসি থ্রি টায়ার কোচ যুক্ত করা হচ্ছে।
আরও পড়ুন : ভরা মরশুমেও ইলিশ নেই বাংলাদেশে, ১ কেজি ওজনের মাছের দাম কত জানেন?
থাকছে এসি কোচ: যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়াতে প্রথম বার ট্রেন গুলিতে ২ টি বিশেষ এসি থ্রি টায়ার ইকোনমি কোচ থাকছে। আগে শুধুমাত্র চেয়ার কার থাকায় বসে বসেই যেতে হত। কিন্তু এবার নতুন ব্যবস্থায় স্লিপার ও থ্রি টায়ার কোচ থাকায় আরামে শুয়ে শুয়েও যাওয়া যাবে।
আরও পড়ুন : পর্যটকদের জন্য খারাপ খবর, আপাতত বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন, কবে খুলবে?
যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে একটি এসি প্যান্ট্রি কারের ব্যবস্থাও রাখছে রেল। ফলে যাত্রার সময়েই মিলবে গরমাগরম খাবার। ২৭ অগাস্ট থেকে নতুন ভাবে যাত্রা শুরু করবে ট্রেন দুটি।













