হাওড়া ডিভিশনে জোড়া ব্লক, টানা ১০ দিন বন্ধ একগুচ্ছ ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

Published on:

Published on:

Indian Railways multiple local trains cancelled see the list
Follow

বাংলাহান্ট ডেস্ক : হাওড়া ডিভিশনে দুটি ব্লকের জেরে ব্যাহত যান চলাচল। ব্যান্ডেল-কাটোয়া শাখার গুপ্তিপাড়া ও জিরাট স্টেশনের মধ্যে একটি ব্লক রয়েছে। অন্য একটি ব্লক (Indian Railways) রয়েছে ব্যান্ডেল স্টেশন লিমিটে লাইন নম্বর ১১ ও ১৮ তে। রেল সূত্রে খবর, গুপ্তিপাড়া ও জিরাট স্টেশনের মধ্যে ২১ অগাস্ট থেকে ৩০ অগাস্ট পর্যন্ত থাকবে ট্রাফিক ব্লক। দুপুর ১ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত থাকবে ট্রাফিক ব্লক।

হাওড়া ডিভিশনে পরপর ট্রাফিক ব্লক (Indian Railways)

২২ অগাস্ট শনিবার সকাল ১১ টা ২০ মিনিট থেকে বিকেল ৫ টা ২০ পর্যন্ত থাকছে ট্রাফিক ব্লক। এর জেরে একাধিক ট্রেন বাতিল থাকছে। বেশ কিছু ট্রেনের সময়ও বদলাচ্ছে।

Indian Railways train cancelled for traffic block

কতক্ষণ পর্যন্ত চলবে ব্লক: রেল সূত্রে খবর, গুপ্তিপাড়া ও জিরাট স্টেশনের মধ্যে ২১ অগাস্ট থেকে ৩০ অগাস্ট পর্যন্ত দুপুর ১ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত চলবে ব্লক। এই ব্লকের জেরে ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকাল ওই নির্দিষ্ট ১০ দিন কাটোয়া থেকে দুপুর ১ টা ৪৫ এ ছাড়বে।

আরও পড়ুন : এক বাসেই দিঘা টু দার্জিলিং, চালু নতুন প্রিমিয়াম এসি বাস পরিষেবা, জেনে নিন রুট

কোন কোন ট্রেন বাতিল: শনিবারও ব্লকের (Indian Railways) জেরে বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। এদিন ব্যান্ডেল স্টেশন লিমিটে লাইন নম্বর ১১ ও ১৮ তে কাজের জন্য বাতিল থাকছে বেশ কিছু ট্রেন। বাতিল থাকছে সকাল ১০টা ৫০ এর কাটোয়া-হাওড়া লোকাল, সকাল ১১.১০ এর কাটোয়া-ব্যান্ডেল লোকাল, দুপুর ১ টার কাটোয়া-ব্যান্ডেল লোকাল।

আরও পড়ুন : চিংড়ি তো খেয়েছেন, কচি ডাবের মধ্যে মাংস পুরে বানিয়ে ফেলুন ডাব চিকেন, রইল রেসিপি

এছাড়াও এদিন বাতিল থাকবে দুপুর ২টো ৩৫ এর ব্যান্ডেল-কাটোয়া লোকাল, দুপুর ৪টে ৩৫ এর ব্যান্ডেল-কাটোয়া লোকাল এবং দুপুর ২টো ৩০ এর হাওড়া-কাটোয়া গ্যালোপিং লোকাল।