Durga Puja 2026 Live Updates

পুজোয় ট্রেনযাত্রীদের জন্য জরুরি খবর, সময়সূচি বদল নিয়ে পূর্ব রেলের বড় নির্দেশ

Published on:

Published on:

Indian railways train passengers during the Puja season
Follow

বাংলা হান্ট ডেস্ক: দুর্গাপূজা অতিরিক্ত ভিড় সামাল দিতে এবার বড়সড় উদ্যোগ নিল ভারতীয় রেলের (Indian Railways) পূর্ব রেল ডিভিশন। শিয়ালদহ হাওড়া ডিভিশন মিলিয়ে মোট ৬৭ টি লোকাল অতিরিক্ত ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬ সালের দূর্গা পূজা উপলক্ষে বিশেষ ট্রেন গুলি চলার পাশাপাশি একাধিক নিয়মে লোকাল ট্রেনের সময়সূচী ও পরিষেবাতে ও পরিবর্তন আনা হয়েছে।

পুজোয় ট্রেনযাত্রীদের জন্য জরুরি খবর (Indian Railways)

পুজোর দিনগুলিতে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে শিয়ালদহ ডিভিশনে ১৬-১৭, ১৭-১৮, ১৮-১৯, ১৯-২০ এবং ২০-২১ অক্টোবরের মধ্যবর্তী রাতে বিশেষ লোকাল ট্রেন চালানো হবে। এই বিশেষ ট্রেনগুলি শিয়ালদহ থেকে রানাঘাট, কল্যাণী, বনগাঁ, হাসনাবাদ ও ডানকুনি রুটে চলবে।

এছাড়া ১৭, ১৮, ১৯, ২০ ও ২১ অক্টোবর সন্ধ্যায় শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সিটি জংশন, রানাঘাট, কল্যাণী এবং বনগাঁর মতো গন্তব্যে অতিরিক্ত লোকাল চালানো হবে। ১৬ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত রানাঘাট, শিয়ালদহ ও লালগোলার মধ্যে অতিরিক্ত ইএমইউ পরিষেবাও চালু থাকবে। এই বিশেষ ট্রেনগুলি নির্ধারিত রুটের সমস্ত স্টেশনে থামবে।

IIndian railways train passengers during the Puja season

আরও পড়ুন: দোকানের মতো নরম রুমালি রুটি এবার বাড়িতেই, রইল বানানোর সহজ পদ্ধতি

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনেও একাধিক বিশেষ ইএমইউ লোকাল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৭-১৮, ১৮-১৯, ১৯-২০ এবং ২০-২১ অক্টোবরের মধ্যবর্তী রাতে চলবে এই বিশেষ ট্রেনগুলি।এছাড়া ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত কয়েকটি নিয়মিত লোকাল ট্রেনের পরিষেবায় পরিবর্তন আনা হয়েছে। হাওড়া-বর্ধমান মেমু লোকাল রাত ১টা ৩০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে এই ট্রেনটি হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত সমস্ত স্টেশনে থামবে।

শিয়ালদহ ডিভিশনে ১৭, ১৮, ১৯, ২০ ও ২১ অক্টোবর সারাদিন রবিবারের সময়সূচি অনুযায়ী লোকাল ট্রেন চালানো হবে।
এই দিনগুলিতে দুপুর ২টোর পর যেসব লোকাল ট্রেন তাদের যাত্রার সূচনাকারী স্টেশন থেকে ছাড়বে, সেগুলি পথে সমস্ত স্টেশনে থামবে। এর মধ্যে হল্ট স্টেশনও অন্তর্ভুক্ত থাকবে। অন্যদিকে, হাওড়া ডিভিশনে ১৮, ১৯, ২০ ও ২১ অক্টোবর দুপুর ৩টে পর্যন্ত রবিবারের সময়সূচি অনুসারে ট্রেন চলবে (Indian Railways)।