১৯ এপ্রিল পর্যন্ত বাতিল ট্রেন, আদ্রা ডিভিশনে রেলের সিদ্ধান্তে বিপাকে নিত্যযাত্রীরা

Published on:

Published on:

Indian Railways trains cancelled until april 19 passenger hardship in Adra division
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফের আদ্রা ডিভিশনের যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজের জন্য আদ্রা রেল ডিভিশনে বেশকিছু ট্রেন (Indian Railways) বাতিল করা হয়েছে । যার কারণে সমস্যার সম্মুখীন হতে চলেছেন নিত্যযাত্রীরা। পাশাপাশি বেশকিছু ট্রেনে যাত্রাপথ আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। এছাড়াও নির্ধারিত সময়ের তুলনায় বেশ কয়েকটি ট্রেন দেরিতে চলার ও সম্ভাবনা রয়েছে।

১৯ এপ্রিল পর্যন্ত ট্রেন বাতিল, আদ্রা ডিভিশনে যাত্রী দুর্ভোগ (Indian Railways)

জানা যায়, ১৫ এপ্রিল থেকে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত আদ্রা ডিভিশনের বিভিন্ন রুটে রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত কাজের জন্য ‘রোলিং ব্লক’ নেওয়া হয়েছে। এই কাজের জেরেই ট্রেন চলাচলে একাধিক পরিবর্তন আনা হয়েছে। এই বিষয়ে আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানান, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য প্রযুক্তিগত কাজের জন্য ৬টি ট্রেন সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে (Indian Railways)।

Indian Railways trains cancelled until april 19 passenger hardship in Adra division

আরও পড়ুন: তেলের দামে পরিবর্তন, আজ আপনার শহরে পেট্রোল-ডিজেল কত টাকা হয়েছে

পাশাপাশি কিছু ট্রেনের যাত্রাপথ আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। আগামী ১৭ ও ১৯ এপ্রিল বাতিল থাকবে ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার। এছাড়াও আগামী ১৯ এপ্রিল বাতিল থাকবে ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার। আগামী ১৭ ও ১৯ এপ্রিল বাতিল থাকবে ৬৮০৭৯/৬৮০৮০ ভজুডিহি-চন্দ্রপুরা-ভজুডিহি মেমু প্যাসেঞ্জার। আগামী ১৬ ও ১৯ এপ্রিল বাতিল থাকবে ৬৮০৬১/৬৮০৬২ আদ্রা-আসানসোল-আদ্রা মেমু প্যাসেঞ্জার।

আগামী ১৬ এপ্রিল বাতিল থাকবে ৬৮০৫৩/৬৮০৫৪ আদ্রা- বরাভূম-আদ্রা মেমু প্যাসেঞ্জার। তাছাড়া আগামী ১৭ ও ১৯ এপ্রিল বাতিল থাকবে ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জার। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে টাটানগর–আসানসোল–বারাভূম মেমু প্যাসেঞ্জারের।

আর এই সময়ে আদ্রা–আসানসোল–আদ্রা অংশে ট্রেন পরিষেবা বাতিল থাকবে। এই কাজের ফলে অসুবিধার সম্মুখীন পড়বেন এই ডিভিশনে অসংখ্য যাত্রীরা। পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার ফলে যাতায়াত ব্যবস্থার প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।