বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহ শেষে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে ১৮ এপ্রিল হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে বেশ কয়েকটি লোকাল ট্রেন (Indian Railways) বন্ধ থাকবে। পাশাপাশি বেশকিছু দূরপাল্লার ট্রেনের সময়সীমা বদল করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন দেরিতে ছাড়বে বলেও জানানো হয়েছে।
যাত্রী ভোগান্তি তুঙ্গে! ট্রেন বাতিল দূরপাল্লার কয়েকটি ট্রেন দেরিতে (Indian Railways)
গণপরিবনের অন্যতম মাধ্যম হল ট্রেন। তবে রক্ষণাবেক্ষণ ও পর্যবেক্ষণের কাজের জন্য সপ্তাহ শেষে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে সপ্তাহ শেষে শনিবার এই দুই ডিভিশনে বেশ কিছু লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখা হচ্ছে। পাশাপাশি বেশ কিছু দূরপাল্লার ট্রেনের সময়সীমার বদল করা হয়েছে। জেনে নি কোন কোন ট্রেন বাতিল হয়েছে ও কোন কোন ট্রেনের সময় বদল হয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য (Indian Railways)।

আরও পড়ুন: গরমে বাড়তি ভিড় সামলাতে রেলের বড় পদক্ষেপ, চালু হচ্ছে তিনটি স্পেশাল ট্রেন—কোন রুটে চলবে জানুন
বাতিল কোন কোন ট্রেন?
হাওড়া – কাটোয়া লোকাল: ৩৭৯১৩, ৩৭৯১৫, ৩৭৯১৭
ব্যান্ডেল – কাটোয়া লোকাল: ৩৭৯৪৯, ৩৭৯৪৯, ৩৭৯৫১
শিয়ালদহ – কাটোয়া লোকাল: ৩১১১১
কাটোয়া – হাওড়া লোকাল: ৩৭৯২০, ৩৭৯২২, ৩৭৯২৪
কাটোয়া – ব্যান্ডেল লোকাল: ৩৭৯৪৮, ৩৭৯৪৬, ৩৭৯৪৮
কাটোয়া – শিয়ালদহ লোকাল: ৩১১১২
ব্যান্ডেল – আজিমগঞ্জ লোকাল: ০৩০২০
আজিমগঞ্জ – ব্যান্ডেল লোকাল: ০৩০২১
হাওড়া ডিভিসনে উন্নয়নমূলক কাজের জন্য ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ
हावड़ा मंडल के तहत विकास संबंधी कार्य के लिए ट्रेनों की नियंत्रण व्यवस्था
Regulation of Trains for Developmental Work over Howrah Division pic.twitter.com/rQogGxa8EA— Eastern Railway (@EasternRailway) April 15, 2026
কোন কোন ট্রেনের সময় বদল?
* ১৩৪৬৬ মালদা টাউন – হাওড়া ইন্টার সিটি এক্সপ্রেস ৪ ঘন্টা ০০ মিনিটের জন্য পুনর্নির্ধারিত হবে অর্থাৎ মালদা টাউন থেকে সকল ১০ টা বেজে ৩০ মিনিটে ছাড়বে।
* ১৩৪৬৫ হাওড়া – মালদহ টাউন ইন্টার সিটি এক্সপ্রেস ৩ ঘন্টা ৪৫ মিনিটের জন্য পুনর্নির্ধারিত হবে অর্থাৎ হাওড়া থেকে বিকাল ৫টা বেজে ৪৫ মিনিটে ছাড়বে।
ব্যান্ডেল-কাটোয়া শাখায় কেন ট্রেন বাতিল?
সূত্রের খবর হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া শাখায় গুপ্তিপাড়া ও অম্বিকা কালনা স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং ও পাটুলি ও পূর্বস্থলী স্টেশনের মাঝের লেভেল ক্রসিংয়ের বদলে সাবওয়ে তৈরি হবে। সেই সাবওয়ে তৈরির জন্য আরসিসি বক্স সেগমেন্ট ও বেস তৈরি করা হবে। সেই কাজের জন্যই ৬ ঘণ্টার ট্র্যাফিক ও পাওয়ার ব্লক করা হবে।
পাশাপাশি শনিবার সকল ৮.৫০ মিনিট থেকে দুপুর ২.৫০ পর্যন্ত কোনও ট্রেন হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া শাখায় চলবে না। এ ছাড়াও ব্যান্ডেল স্টেশনে ডায়মন্ড ক্রসিং বদলানোর কাজও করা হবে শনিবার। সেই কারণে ওই দিন সকল ৯.১০ মিনিট থেকে দুপুর ৩.১০ পর্যন্ত পাওয়ার ব্লক করা না হলেও ট্র্যাফিক ব্লক করা হবে। এমনকি ১০৩৭৭ আপ শিয়ালদহ – জসিডি রোড এক্সপ্রেস ও ৩৭৯১৮ ডাউন কাটোয়া-হাওড়া লোকাল (কাটোয়া থেকে ছাড়বে সকল ৬.৫৫ মিনিটে)
ব্লক শেষের পরে প্রথম ট্রেন:
জানা যায় ৩৭৯১৯ আপ হাওড়া-কাটোয়া লোকাল (হাওড়া থেকে ছাড়বে দুপুর ২ টোর সময়) এবং ১৩৪৬৬ মালদা টাউন-হাওড়া ইন্টার সিটি এক্সপ্রেস। তবে এই তালিকার বাইরে প্রয়োজনে আরও কোনও ট্রেন যদি বাতিল করা হতে পারে বা ট্রেনের পথ বদল করা হতে পারে। যার ফলে স্টেশনের ঘোষণার দিকেও খেয়াল রাখতে যাত্রীদের অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railways)।
















