বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের (Indian Railways) বিরুদ্ধে প্রায়ই একটাই অভিযোগ ওঠে। আর তা হল পরিস্কার পরিচ্ছন্নতার অভাব। বিশেষ করে ভারতীয় রেলে যে খাবার পরিবেশন করা হয় তাতে গুণগত মানের অবনতি হচ্ছে বলে অভিযোগ ওঠে। যাত্রীদের থেকে বারংবার অভিযোগ পাওয়ার পর এবার বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল।
যাত্রীদের জন্য বড় উদ্যোগ রেলের (Indian Railways)
সমস্যা সমাধানের জন্য এবার এআই এর দ্বারস্থ রেল। রেলওয়ে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দেশের ৮০০-র বেশি রেলের কিচেনে এআই ক্যামেরা ২৪ ঘন্টা নজরদারি চালাবে। জানা যাচ্ছে, সমগ্র দেশে ৮০০-র বেশি রেল কিচেনে প্রায় ২৪০০ এআই ক্যামেরা লাগিয়েছে।

এআই এর উপর নির্ভরশীল রেল: ক্যামেরাগুলি দিল্লির একটি কেন্দ্রীয় ‘ওয়ার রুম’ এর সঙ্গে সংযুক্ত থাকবে। সেখান থেকে সমস্ত রান্নাঘরে সরাসরি পর্যবেক্ষণ করা হবে। অনিয়ম ধরা পড়লে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা দেবে সিস্টেম। ভিডিও রেকর্ডিংয়ের পাশাপাশি ছবি এবং কার্যকলাপ বিশ্লেষণ করবে এই ক্যামেরাগুলি। কর্মীরা হাইজিন মেনে কাজ করছেন কিনা, রান্নাঘরে পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে কিনা সবটা দেখবে এই সিস্টেম।
আরও পড়ুন : গরম ভাতে জিভে জল আনা যুগলবন্দি, ঝাল ঝাল চিংড়ি বাটার রেসিপি দেখে নিন
কী জানাল রেল: রেলের (Indian Railways) তরফে আরও জানানো হয়েছে, এই উন্নত প্রযুক্তি ৭-৮ মিলিমিটারের মতো ছোট পোকামাকড় শণাক্ত করতে পারবে। কোনও সমস্যা শণাক্ত করলেই সিস্টেম তাৎক্ষণিকভাবে একটি অভিযোগ তৈরি করবে। ফলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
আরও পড়ুন : বড় সাফল্য, এখনও পর্যন্ত কতজন মহিলা পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? জানালেন মুখ্যমন্ত্রী
আইআরসিটিসি জানিয়েছে, আপাতত ৯ টি সমস্যাকে চিহ্নিত করতে পারবে এআই। কর্মীদের হেয়ারনেট, গ্লাভস ব্যবহার, পরিস্কার, ধোয়া মোছা থেকে পোকামাকড়ের উপস্থিতি ট্র্যাক করতে পারবে সিস্টেম।












