অক্টোবরে আদৌ পাওয়া যাবে যুবশক্তির টাকা? বেকারভাতা নিয়ে বড় আপডেট জানুন

Published on:

Published on:

Is Banglar Yuva Shakti starting from October check out latest update
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য বাজেটের সময় বাংলার বেকার যুবদের জন্য যুবশক্তি প্রকল্পের (Banglar Yuva Shakti) কথা ঘোষণা করা হয়েছিল। এই প্রকল্পের (Government Scheme) মাধ্যমে স্নাতক পাশ বেকার যুবদের মাসে মাসে ৩ হাজার টাকা ও বাকিদের ২ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে দেখতে দেখতে অক্টোবর মাসের ১০ তারিখ হয়ে গেলেও যুবশক্তি নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি রাজ্য। ফলে আদৌ পুজোর মাসে বেকারভাতা পাওয়া যাবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুজোর মুখে যুবশক্তি নিয়ে বড় আপডেট | (Banglar Yuva Shakti)

তৃণমূল জমানার যুবসাথী ও যুবশ্রীর জায়গায় যুবশক্তি প্রকল্প আনতে চলেছে বিজেপি সরকার। রাজ্য বাজেটের সময় জানানো হয়েছিল, অক্টোবর থেকেই এই প্রকল্প চালু হয়ে যাবে। ইতিমধ্যেই এই প্রকল্পের পোর্টাল চালু হয়েছে। তবে https://yubasathi.wb.gov.in/ ওয়েবসাইটে গেলে আবেদন সংক্রান্ত কোনও অপশন এখনও পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুনঃ ষষ্ঠীর আগেই মিলবে ২০ শতাংশ অতিরিক্ত DA সহ অগ্রিম বেতন! পুলিশকর্মীদের জন্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

শোনা যাচ্ছে, মহালয়ার পর যুবশক্তির পোর্টাল খুলতে পারে। কেউ কেউ আবার মনে করছেন, পুজোর পর হয়তো পোর্টাল শুরু হবে। যদিও ঠিক কবে থেকে এই প্রকল্পের আবেদন শুরু হবে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ফলে রাজ্য বিজ্ঞপ্তি জারি না করা অবধি এই বিষয়ে কিছু বলা সম্ভব নয়।

যদিও কয়েকদিন আগে প্রশাসন সূত্রে জানা গিয়েছিল, শীঘ্রই যুবশক্তির ফর্ম ফিল আপ শুরু হতে পারে। অন্নপূর্ণা যোজনার মতো যুবশক্তি প্রকল্পেও অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদনের ব্যবস্থা রাখা হবে। অনলাইনে আবেদনের জন্য যুবশক্তি পোর্টাল খোলা হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য ও নথি সহকারে আবেদন করা যাবে।

Banglar Yuva Shakti(11)

অন্যদিকে জানা যায়, অফলাইনের ক্ষেত্রে স্থানীয় পুরসভা, বিডিও বা কর্পোরেশনে গিয়ে আবেদন করা যাবে। সেখানে প্রয়োজনীয় নথি সহকারে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। এরপর আধিকারিকরা ভেরিফিকেশন করবেন। সবকিছু ঠিক থাকলে মাসে মাসে টাকা দেবে রাজ্য।
রাত পোহালেই মহালয়া। তারপর থেকে পুজো শুরু হয়ে যাবে। তবে এখনও যুবশক্তি প্রকল্প নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি রাজ্য। কবে সেই বিজ্ঞপ্তি জারি হয়, আপাতত সেই অপেক্ষাতেই দিন গুনছেন সকলে।