Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - পশ্চিমবঙ্গ - অন্নপূর্ণা যোজনার জন্য ডিবিটি লিঙ্ক করিয়েছেন? এটা আদৌ নিরাপদ কিনা জানুন

অন্নপূর্ণা যোজনার জন্য ডিবিটি লিঙ্ক করিয়েছেন? এটা আদৌ নিরাপদ কিনা জানুন

Sneha Paul

Published on: July 18, 2026

Sneha Paul

Published on: July 18, 2026

Is DBT link safe bank officials explained
Google News
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিভিন্ন সরকারি প্রকল্পের আর্থিক সহায়তা পাওয়ার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক (DBT Link) থাকা বাধ্যতামূলক। অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে বার্ধক্য ভাতা সহ একাধিক প্রকল্পের (Government Scheme) টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার তথা ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের কাছে পাঠানো হয়। এই আবহে অনেকেরই প্রশ্ন, ডিবিটি কতখানি নিরাপদ? এবার সেই প্রশ্নের উত্তর দিল ব্যাঙ্কগুলি।

KPS Admission 2026
SNU Admission 2026

ডিবিটি লিঙ্ক কতটা নিরাপদ? | (DBT Link)

এই বিষয়ে কাশীনগর ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিএসপি হেড কেয়া খান জানান, ডিবিটি লিঙ্ক নিয়ে চিন্তা করার কোনও কারণ নেই। অনেকে ভাবেন এর মাধ্যমে হয়তো তথ্য লিঙ্ক হওয়ার অথবা জালিয়াতির শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাস্তবে এমনটা মোটেই নয়।

আরও পড়ুনঃ ‘ফিরে এলে ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব’! দলত্যাগীদের ওপেন চ্যালেঞ্জ অভিষেকের

কেয়া জানান, ডিবিটির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা থাকে। এর ফলে আধার নম্বর দিয়ে টাকা পাঠানো হলে তা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায়। আলাদা করে আর কিছু করতে হয় না। ফলে টাকা কাটার কোনও সম্ভাবনা থাকে না।

জানিয়ে রাখি, ডিবিটি লিঙ্কের মাধ্যমে একজন ব্যক্তির সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সংযুক্ত করা হয়, যাতে বিভিন্ন সরকারি প্রকল্প ও ভর্তুকির টাকা সরাসরি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া যায়। ব্যাঙ্কগুলির দাবি, এই প্রক্রিয়া সম্পূর্ণ নিরাপদ।

জানা গিয়েছে, ডিবিটি লিঙ্ক সদ্য চালু হয়নি। আগেও এভাবে বহু সরকারি প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হত। তবে সেই সময় মানুষ এই বিষয়ে ততটা জানতেন না। অন্নপূর্ণা যোজনার আবহে ডিবিটি লিঙ্ক করানোর জন্য ব্যাঙ্কগুলিতে যেভাবে লম্বা লাইন পড়েছিল, তারপর থেকে এই নিয়ে অনেকের কৌতূহল বেড়েছে।

DBT link

ডিবিটি লিঙ্ক করা আছে কিনা জানার পদ্ধতি

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা জানার জন্য UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর নিজের আধার নম্বর ও মোবাইলে আসা ওটিপি দিয়ে লগ ইন করতে হবে। এরপর আধার-ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে। আপনার অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা এই অংশেই দেখা যাবে।

ডিবিটি লিঙ্ক না করা থাকলে অনলাইন ও অফলাইন দু’ভাবেই তা করিয়ে নেওয়া যায়। অনলাইনে NPCI-এর ওয়েবসাইটে গিয়ে এবং অফলাইনের ক্ষেত্রে নিজের ব্যাঙ্কে গিয়ে করাতে পারেন।

Related Stories

View All
Over 15 million ration cards on the verge of being cancelled

বন্ধ হয়ে যাওয়ার পথে ১.৫ কোটিরও বেশি রেশন কার্ড! আপনারটা থাকবে তো?

Bank Holiday 16 in october

RBI-এর ক্যালেন্ডারে অক্টোবরে ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ, কলকাতার ছুটির তালিকা দেখুন

Milan Pradhan Bail Case in Supreme Court

মিলন প্রধানের জামিনে আপত্তি রাজ্যের, হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা

রেললাইন ঘেঁষে গঙ্গায় ভাঙন, বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, ঘুরপথে চলবে এক্সপ্রেস

Breaking News

View All
Gold Price find out on the last day of september

ফের কমল সোনার দাম,জানুন আজকের আজ ১ ভরি হলুদ ধাতুর দর কত?

September 30, 2026
Dearness Allowance

একধাক্কায় ৫২% DA বৃদ্ধির ঘোষণা রাজ্যে, পুজোর আগেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতায় বিরাট লাফ

September 30, 2026
Mid Day Meal State Issues New Directive

মিড ডে মিল নিয়ে বড় সিদ্ধান্ত শিক্ষা দফতরের, সব জেলাকে নির্দেশ পাঠাল রাজ্য

September 30, 2026
High interest rate on 'this' Post Office scheme

পোস্ট অফিসের ‘এই’ স্কিমে বড় অঙ্কের সুদ! কেবল সুদ হিসেবেই ৪ লক্ষের বেশি, জানুন কীভাবে?

September 30, 2026
Agnimitra Paul state takes initiative to provide food and water to stray dogs

পথকুকুরদের খাওয়ানো নিয়ে নয়া উদ্যোগ নিচ্ছে রাজ্য, বড় বার্তা পুরমন্ত্রীর

September 30, 2026

ঘোর আপত্তি ছিল বাবার, বাড়ির অমতে গিয়ে কেন অজয়কে বিয়ে করেন কাজল?

September 30, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য