বাংলা হান্ট ডেস্ক: সোমবার সাত সকালে জম্বু ও কাশ্মীরে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা (Jammu & Kashmir)। সূত্রের খবর উদমপুর জেলার রামনগর-উধমপুর হাইওয়ের পাশের খাদে উল্টে যায় একটি যাত্রীবাহী বাস। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এই দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছে বহু যাত্রী। তবে প্রথমে দশজনে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছিল। পরে সেই মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫।
জম্মু-কাশ্মীরে বাস দুর্ঘটনায় চাঞ্চল্য খাদে পড়ে বহু যাত্রীর মৃত্যু (Jammu & Kashmir)
সূত্রের খবর বাসটি, রামনগর থেকে উধমপুরের দিকে যাচ্ছিল, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি দ্রুত গতিতে চলছিল। আচমকা রাস্তা থেকে পিছলে, উল্টো হয়ে সোজা খাদে পড়ে যায় বাসটি। এর জেরে সাংঘাতিক আঘাত পান বাসের ভিতরে থাকা যাত্রীরা (Jammu & Kashmir)।

আরও পড়ুন: একবার ট্রাই করলেই অভ্যাস হয়ে যাবে, মুসুর ডালের পাতুরির এই সহজ রেসিপি
এই ঘটনার পর কানোতে গ্রামের কাছে ঘটেছে এই দুর্ঘটনাটি। দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন, পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধারকাজ শুরু করে। গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন।
Just now spoke to DC Udhampur, Sh Minga Sherpa after learning about a tragic road accident, less than an hour ago, at village Kanote, involving a public transport bus on way from Ramnagar to Udhampur .
The rescue operation has been immediately undertaken. Heavy casualties…
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) April 20, 2026
এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং আহতদের চিকিৎসার জন্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রয়োজনে গুরুতর আহতদের এয়ারলিফট করার ব্যবস্থাও করা হচ্ছে।
তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। কিন্তু পাহাড়ি রাস্তার বিপজ্জনক বাঁক এবং গতির কারণে নিয়ন্ত্রণ হারানোই সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে (Jammu & Kashmir)।












