বাংলা হান্ট ডেস্ক: উত্তরবঙ্গের কথা বলে সবার আগে মাথায় আসে দার্জিলিং বা কালিম্পং (Kalimpong) এর কথা। আর এবার বছর শেষে আপনিও যদি ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে অবশ্যই যেতে পারেন কালিম্পং এর এমন এক অফবিট গ্রামে যেখানে গেলে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। আর এই জায়গাটি হল কালিম্পং এর চুইখিম।
কালিম্পঙের এই অচেনা গ্রাম যেন প্রকৃতির সাজানো স্বর্গ (Kalimpong)
এই জায়গাটি মূলত হিমালয়ের পাদদেশ দেশে অবস্থিত। যার পথে পথে রয়েছে চা বাগান। পাশাপাশি এখানে আসলে পরে দেখতে পাবেন সবুজ পাহাড় ও ঝর্ণার দৃশ্য। কালিম্পং (Kalimpong) এর এই অফবিট গ্রামে গেলে দেখতে পাবেন সাদামাটা চিরস্থায়ী কাঠের ঘর এখানকার স্থানীয় মানুষদের জীবনযাপন।
পাশাপাশি এই গান করো অন্যতম আকর্ষণীয় বিষয় হল এখানকার গ্রামীণ হোমস্টে ও স্থানীয় সংস্কৃতি। পাশাপাশি এই গ্রামের মানুষজন অত্যন্ত অতিথি পরায়ণ। তারা অতিথিতে স্বাগত জানান স্থানীয় খাদ্য ও হস্তশিল্পের মাধ্যমে। পাশাপাশি এখানে রয়েছে বেশ কয়েকটি ছোট হোমস্টে। এছাড়াও গেস্ট হাউসে পর্যটকদের জন্য রয়েছে সাশ্রয়ী ব্যবস্থা প্রদান।

আরও পড়ুন: আদ্রা ডিভিশনে আজ থেকে রবিবার পর্যন্ত রোলিং ব্লক, যাত্রীদের জন্য রেলের বিজ্ঞপ্তি
এসব ও প্রকৃতির সঙ্গে একাত্ম্য হয়ে থাকার কারণে চুইখিম ঘুরে দেখলে মনে হয় যেন সময় থমকে গিয়েছে। পাশাপাশি কালিম্পং এর এই গ্রামে গেলে পরে আপনি শহরের কোলাহল ছেড়ে, প্রাকৃতিক পরিবেশ ঘুরে দেখতে পারবেন। পাশাপাশি উপভোগ করতে পারবেন এখানের প্রকৃতির সৌন্দর্য।
তাছাড়া,প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে থাকার কারণে, চুইখিম ঘুরে দেখলে মনে হয় সময় যেন থেমে গেছে। সংক্ষেপে, কালিম্পঙের চুইখিম গ্রাম শান্তি, সবুজ, সংস্কৃতি ও পাহাড়ের এক অনন্য মেলবন্ধন। যারা শহরের ভিড়ে সময় কাটাতে চায় এবং প্রকৃতির কোলে স্বস্তি খুঁজছেন, তাদের জন্য চুইখিম যেন এক আদর্শ গন্তব্য (Kalimpong)।












