‘প্রচুর মাল কামিয়েছে’,বিস্ফোরক অভিযোগ কল্যাণের, মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারির কথা বললেন?

Published on:

Published on:

Kalyan Bandopadhyay's explosive allegations against tmc leaders
Follow

বাংলা হান্ট ডেস্ক : তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার বিরুদ্ধে ফের প্রকাশ্যে সরব হলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Bandopadhyay)। নাম না করেই মন্ত্রী ফিরহাদ হাকিমকে কটাক্ষ করে তিনি বলেন, “শুধু কালিকে ধরলে হবে না। সঙ্গে কলম-দোয়াত সকলকেই ধরতে হবে।”একইসঙ্গে তৃণমূলের বহুনেতার বিরুদ্ধেও আক্রমণ শানান তিনি।

তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ কল্যাণের (Kalyan Bandopadhyay)

প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, চণ্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকর, চাঁপদানীর প্রাক্তন বিধায়ক অরিন্দম গুঁইন, তাঁর ঘনিষ্ঠ সহযোগী সন্তোষ সিং ওরফে পাপ্পু, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ দলের আরও কয়েকজন নেতার বিরুদ্ধেও অভিযোগের আঙুল তোলেন কল্যাণ।

শনিবার হুগলি জেলা তৃণমূল সভাপতি অসিত মজুমদারের আহ্বানে আয়োজিত ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে যোগ দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তোলাবাজির সঙ্গে যুক্ত যাঁরা রয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অবস্থানকে সমর্থন করছেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “প্রচুর তোলা তুলেছে! ২০০৯ ভাঙাচোরা ঘর ছিল। এখন দেখুন বিরাট বড় প্রাসাদ হয়ে গেছে। বেডরুম থেকে ওয়াশিং রুম, ফাইভ স্টার হোটেলকেও হার মানাবে। স্নেহাশিসের সঙ্গে যারা থাকত, তারা এত টাকা কামিয়েছে, এখন বলছে আর তৃণমূল করি না।”

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনি যে বলেছেন তৃণমূলের যারা যারা চুরি করেছে মাল কামিয়েছে তাদের গ্রেপ্তার করবেন, এতে আমার সমর্থন আছে। ঋতব্রতর সঙ্গে যারা গিয়েছে আগে তাদের দেখুন। সব চোরগুলো গিয়েছে। চোরের সঙ্গে চোর মিলেছে তবেই না বিক্ষুব্ধ তৃণমূল তৈরি হয়েছে। এরা প্রচুর মাল কামিয়েছে। প্রথম ভেবেছিল বিজেপিতে যাবে। বিজেপি এখন নেবে না। তার জন্য এখন একটা বিজেপির বি ব্লক তৈরি করেছে। এখানে হচ্ছে ঋতব্রত ব্যানার্জির বি ব্লক। আর দিল্লিতে হয়েছে এনডিএ বি ব্লক। বাঁচার জন্য এসব করা হয়েছে। চিন্তা করবেন না, ওদের সঙ্গে মানুষ নেই। তাই একটাও কর্মী মিটিং করতে পারেনি।” এই মন্তব্যকে ঘিরে হুগলির রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের আবহ তৈরি হয়েছে। তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব ও অভিযোগ প্রত্যাঘাতের রাজনীতি আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Kalyan Bandopadhyay's explosive allegations against tmc leaders

আরও পড়ুন : রাজ্যে শিল্পে বড় পরিবর্তনের ইঙ্গিত! ৮০০০ বন্ধ কারখানা ফের চালুর পরিকল্পনা

রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও তীব্র আক্রমণ শানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “তিনি এখন বলছেন হুগলির ডেভেলপমেন্টের জন্য তিনি তৃণমূল বি টিমে গিয়েছেন। হুগলির মানচিত্র কোথা থেকে কতটা সেটাই তিনি জানেন না। তিনি বলেছেন শুধু দল নয় তাঁর ফেস ভ্যালুর জন্য তিনি জিতেছেন। তিনি দিদি নম্বর ওয়ান করতেন বলে মানুষ একটু তাঁর প্রতি উৎসাহী ছিল। এখন সেই দিদি নম্বর ওয়ানও তাঁকে তাড়িয়ে দিয়েছে। এখন তিনি বলছেন তাঁর সঙ্গে ঠিক করা হয়নি। তিনিও দলের সঙ্গে ঠিক করেননি, সেটা এবার বুঝতে শিখুন। আমি মুখ্যমন্ত্রীকে বলব আমাদের নয়, সব চোর ডাকাত যাঁরা ঋতব্রতর দলে ঢুকে গিয়েছেন, তাঁদের ধরুন।”