পুজোর আগেই বড় সিদ্ধান্ত! নতুন করে তৈরি দুর্গাপুজো সমন্বয় কমিটি, প্রধান কার্তিক মহারাজ

Published on:

Published on:

Kartik Maharaj becomes Chairman of Durga Puja Co-ordination Committee
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজো শুরু হতে আর মাত্র হাতেগোনা কয়েকদিনের অপেক্ষা। রাজ্যে পালাবদলের পর প্রথম দুর্গাপুজো ঘিরে রাজ্যবাসীর আগ্রহ ও উন্মাদনা তুঙ্গে। এই আবহে নতুন করে তৈরি করা হল দুর্গাপুজো সমন্বয় কমিটি (Durga Puja Co-ordination Committee)। প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে কার্তিক মহারাজকে (Kartik Maharaj)। এই কমিটি কী কী কাজ করবে জেনে নিন।

ফের বড় দায়িত্বে কার্তিক মহারাজ | (Kartik Maharaj)

দুর্গাপুজো আয়োজনকারী ক্লাবগুলি মূলত কীভাবে কাজ করবে, সেই সিদ্ধান্ত নেবে দুর্গাপুজো সমন্বয় কমিটি। পাশাপাশি আগামীদিনে ক্লাবগুলির সরকারি সাহায্য পাওয়া থেকে শুরু করে তাঁরা কীভাবে কাজ করবে, ভবিষ্যতে রাজ্য সরকার বা কমিটির তরফ থেকে কোনও নতুন সিদ্ধান্ত নেওয়া হলে সেগুলি কীভাবে বাস্তবায়িত করা হবে, সেই সিদ্ধান্ত নেবে এই কমিটি।

আরও পড়ুনঃ জন্মের আগেই মাধ্যমিক পাশ? নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস

জানা গিয়েছে, এই দুর্গাপুজো সমন্বয় কমিটি একটি বা একাধিক বৈঠক করবে। এরপর ক্লাবগুলিকে নির্দেশিকা দেওয়া হবে তাঁরা কীভাবে দুর্গাপুজো নিয়ে এগোবে।

প্রসঙ্গত, এর আগে তৃণমূল সরকারের সময় ফোরাম ফর দুর্গোৎসব নামে একটি কমিটি তৈরি করা হয়েছিল। তবে সেই কমিটি কার্যত ‘নন ফাংশনাল’ ছিল। তৎকালীন রাজ্য সরকারের তরফে যে সিদ্ধান্তের কথা বলা হতো, ওই কমিটি মূলত সেটাই পালন করত।

তবে রাজ্যে পালাবদলের পর সব ক্ষেত্রেই বিভিন্ন বদল এসেছে। সেই বদলের অংশ হিসেবেই কার্তিক মহারাজকে মাথায় রেখে তৈরি করা হল দুর্গাপুজো সমন্বয় কমিটি। কমিটিকে আরও মজবুত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Kartik Maharaj

সূত্রের খবর, এই বিশেষ কমিটি নিজেদের মধ্যে বৈঠকের পাশাপাশি পুজো আয়োজনকারী ক্লাবগুলির সঙ্গেও আলোচনা করবে। সেখানে মূলত রাজ্যে পুজোর আয়োজন নিয়ে একটা রূপরেখা তৈরি করা হতে পারে।