Durga Puja 2026 Live Updates

রাজ্য সরকারি কর্মীদের ফের ২ শতাংশ হারে DA বৃদ্ধি! বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মরশুমে রাজ্য সরকারি কর্মী (State Government Employees) ও পেনশনভোগীদের ডিএ (Dearness Allowance), ডিআর বাড়াল রাজ্য সরকার। অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ২ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে। নভেম্বর মাস থেকেই বেতন ও পেনশনের সঙ্গে বর্ধিত হারে ডিএ পাওয়া যাবে বলে জানিয়েছে রাজ্য।

২ শতাংশ হারে ডিএ বাড়াল রাজ্য সরকার | (Dearness Allowance)

গত শনিবার রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ, ডিআর বাড়ানোর কথা ঘোষণা করেছে কেরালা সরকার। এতদিন ৩৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন তাঁরা। এবার তা বাড়িয়ে ৩৭ শতাংশ করে দেওয়া হল। সরকারি কর্মীদের বর্ধিত ডিএ অক্টোবর মাসের বেতনের সঙ্গে দেওয়া হবে, যা নভেম্বরে অ্যাকাউন্টে ঢুকবে। অন্যদিকে সংশোধিত ডিআর নভেম্বর মাসের পেনশনের সঙ্গে ওই মাসেই পাবেন পেনশনভোগীরা।

আরও পড়ুনঃ জুড়েছে আরও ৮ লাখ মহিলার নাম! অক্টোবরেও অন্নপূর্ণা যোজনা না পেলে কী করবেন জানুন

অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মী, শিক্ষক-শিক্ষিকা, সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল, বেসরকারি কলেজ ও পলিটেকনিকের কর্মচারীরা এই ডিএ বৃদ্ধির সুবিধা পাবেন। পাশাপাশি পূর্ণকালীন চুক্তিভিত্তিক কর্মচারী ও স্থানীয় সরকারি কর্মচারীরাও বঞ্চিত হবেন না। একইসঙ্গে স্টেট সার্ভিস পেনশনভোগী, ফ্যামিলি পেনশনভোগী, এক্স গ্রাশিয়া পেনশনভোগী ও এক্স গ্রাশিয়া ফ্যামিলি পেনশনভোগীরাও এই মহার্ঘ ভাতা বৃদ্ধির আওতাভুক্ত।

পূর্ব সংশোধিত বেতন স্কেলে কর্মরত কর্মচারীদের জন্য ডিএ-র হার কত হবে সেটাও জানানো হয়েছে। অর্থ দফতর জানিয়েছে, ২০১৬ সালের বেতন সংশোধনের আওতাভুক্ত কর্মীদের সংশোধিত মহার্ঘ ভাতার হার ৭৫ শতাংশ, ২০১১ সালের সংশোধনের আওতাভুক্তদের ২৩৫ শতাংশ, ২০০৬ সালের সংশোধনের আওতাভুক্তদের ৪৭৫ শতাংশ ও ১৯৯৮ সালের সংশোধনের আওতাভুক্তদের সংশোধিত ডিএ-র হার ৫৩৪ শতাংশ হবে। সংশ্লিষ্ট পেনশন সংশোধন আদেশ অনুযায়ী পেনশনভোগীদের জন্য সংশ্লিষ্ট ডিআরের হারও যথাক্রমে ৭৫ শতাংশ, ২৩৫ শতাংশ, ৪৭৫ শতাংশ ও ৫৩৪ শতাংশে সংশোধন করা হয়েছে।

dearness allowance(262)

রাজ্য জানিয়েছে, প্রযোজ্য শর্ত সাপেক্ষে আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকা, আংশিক সময়ের চুক্তিভিত্তিক কর্মী পুনর্নিযুক্ত পেনশনভোগীরাও বর্ধিত মহার্ঘ ভাতার সুবিধা পাওয়ার যোগ্য। পাশাপাশি রাজ্য পাবলিক সেক্টর আন্ডারটেকিং, সংবিধিবদ্ধ কর্পোরেশন, স্বায়ত্তশাসিত সংস্থা, বোর্ড ও গ্রান্ট ইন এইড প্রতিষ্ঠানের কর্মী ও পেনশনভোগীরাও আদেশে উল্লিখিত শর্ত সাপেক্ষে যোগ্য হবেন।

অক্টোবর থেকেই রাজ্য জুড়ে উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। আগামী মাসে আবার দীপাবলি রয়েছে। এর মাঝেই রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ, ডিআর বাড়াল কেরালা সরকার। এতে আর্থিক দিক থেকে তাঁরা অনেকখানি স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।