বাজার থেকে কিনে আনা পনিরের স্বাদ আর গুণ বজায় রাখতে ফ্রিজে রাখার সঠিক পদ্ধতি জানুন

Published on:

Published on:

Kitchen Tips know how to store paneer at home
Follow

বাংলা হান্ট ডেস্ক: পনির খেতে অনেকেই ভালোবাসেন। পাশাপাশি পনির দিয়ে তৈরি করা যায় নানান রকমের খাবার। এর জন্য বহু মানুষ বাড়িতে পনির এনে রেখে দেয়। তবে অনেক সময় দেখা যায় পেজের ভেতরে পনির রাখা থাকলেও, বউ সময় সেটির মধ্যে পিঁপড়ে ধরে যায়। অথবা অনেক সময় দেখা যায় পনির রান্না করতে গিয়ে তাতে পচা গন্ধ বেরোচ্ছে। আজকে প্রতিবেদনে রইল কিভাবে বাড়িতে আপনি পনির সঠিকভাবে সংরক্ষণ করতে পারবেন (Kitchen Tips)।

কিভাবে বাড়িতে পনির সংরক্ষণ করবেন তার টোটকা জানুন (Kitchen Tips)

প্রথমত রান্না করার সময় মা ঠাকুমাদের অনেক টোটকায় কাজে লাগে।‌ তুই টোটকা গুলো জানা থাকলে রান্নাঘরে রান্না করা কোন মুশকিল কাজ হয়ে দাঁড়ায় না। আজকে প্রতিবেদনে রইল ঠিক সেই রকমই বেশকিছু টোটকা যার মাধ্যমে আপনি সহজেই বাড়িতে থাকা পনির বেশ কিছুদিন রেখে দিতে পারবেন ভালোভাবে (Kitchen Tips)

১) দীর্ঘদিন পনির ভাল রাখতে হলে সেটাকে কাঁচের পাত্রে রাখতে হবে। আর সবসময় মাথায় রাখতে হবে যাতে পনির টার উপরে কোন ফাঙ্গাস তৈরি না হয়। অথবা আপনি যদি পনিরের আচার বানিয়ে থাকেন। তাহলে তেল যেন সবসময় উপরে থাকে।

Kitchen Tips know how to store paneer at home

আরও পড়ুন: ঘরোয়া মশলাতেই ক্যাপসিকামের অনন্য পদ, বানাতেও সময় লাগে একদম কম, রইল রেসিপি

২) ফ্রিজে দু-তিন দিন পনির রাখলে অনেক সময় দেখা যায় পনিরের স্বাদ বদল হয়ে যায়। তবে ফ্রিজে পনির রাখতে হলে সেটিকে ভালোভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখুন। তাহলে দেখবেন সেটি বহুদিন টাটকা থাকবে।

৩) বাজার থেকে ডিম আনার পর যেমন কিছু ডিম পচা বেরোয়, তেমনই দেখা যায় বাজার থেকে পনির কিনে আনার পর সেইগুলি অনেক সময় পচা হয়। এর জন্য জলের মধ্যে পনের গুলোকে ডুবিয়ে দিন। যদি জলের মধ্যে সম্পূর্ণ ডুবে যায় তাহলে ভাববেন সেই পনিরটি ভালো রয়েছে।

৪) পনির ভালো রাখতে হলে একটি সুতির কাপড়ের মধ্যে সেটিকে ভালোভাবে মুড়িয়ে রাখুন। দেখবেন তাতে আপনার পনির দীর্ঘ দিন ভালো থাকবে (Kitchen Tips)।