জোর টক্কর! দেশের সবথেকে ধনী ব্যক্তির শিরোপা হারাবেন আম্বানি? হু হু করে সম্পদ বৃদ্ধি আদানির

Published on:

Published on:

Know the net worth of Mukesh Ambani-Gautam Adani.
Follow

বাংলা হান্ট ডেস্ক: জমে উঠেছে ধনকুবেরদের লড়াই! ভারত ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানিকে এবার মোট সম্পদের নিরিখে টক্কর দিতে চলেছেন ভারতের আরও এক ধনকুবের গৌতম আদানি (Mukesh Ambani-Gautam Adani)। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, দেশের সবচেয়ে মূল্যবান সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির মোট সম্পদ এই বছর ১৭ বিলিয়ন ডলার কমে ৯০.৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তিনি বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় বর্তমানে ২০ তম এবং এশিয়ায় প্রথম স্থানে থাকলেও, গৌতম আদানি এখন তাঁর কাছাকাছি চলে এসেছেন।

মোট সম্পদের নিরিখে আম্বানি-আদানির (Mukesh Ambani-Gautam Adani) জোর টক্কর:

এই বছর আদানি গ্রুপের চেয়ারম্যানের মোট সম্পদ ৪.৫৪ বিলিয়ন ডলার বেড়েছে। তিনি বর্তমানে ৮৯ বিলিয়ন ডলারের মোট সম্পদ নিয়ে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় আম্বানির এক ধাপ নিচে ২১ তম এবং এশিয়ায় দ্বিতীয় স্থানে রয়েছেন। আম্বানি এবং আদানির মোট সম্পদের মধ্যে এখন পার্থক্য মাত্র ১.৮ বিলিয়ন ডলার। গত বুধবার আম্বানির মোট সম্পদ ১.৯০ বিলিয়ন ডলার বেড়েছে। অন্যদিকে আদানির মোট সম্পদ ১.৩১ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।

Know the net worth of Mukesh Ambani-Gautam Adani.

শীর্ষ দশে কারা আছেন: এদিকে, টেসলার সিইও ইলন মাস্ক ৬৫৮ বিলিয়ন ডলারের মোট সম্পদ নিয়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষে রয়েছেন। অপরদিকে, গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ২৮৭ বিলিয়ন ডলারের মোট সম্পদের অধিকারী হয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। এছাড়াও, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ২৬৮ বিলিয়ন ডলার নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। পাশাপাশি, সের্গেই ব্রিন ২৬৭ বিলিয়ন ডলার নিয়ে চতুর্থ স্থানে এবং মার্ক জুকেরবার্গ ২৩৮ বিলিয়ন ডলার নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।

আরও পড়ুন: প্রথম ভারতীয় মহিলা হিসেবে বিশেষ কৃতিত্ব বৈশালী রমেশবাবুর! জিতলেন এই চেস টুর্নামেন্ট

এছাড়াও, ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন ২২১ বিলিয়ন ডলারের মোট সম্পদের অধিকারী হয়ে তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন। ১৬৫ বিলিয়ন ডলারের মোট সম্পদ নিয়ে মাইকেল ডেল বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় সপ্তম স্থানে রয়েছেন।

আরও পড়ুন: কোচিংয়ের মাধ্যমে বাড়াচ্ছেন শত্রুতা? গম্ভীরের প্রসঙ্গে বড় প্রতিক্রিয়া টিম ইন্ডিয়ার প্রাক্তন ফাস্ট বোলারের

পাশাপাশি, এই তালিকায় অষ্টম স্থানে রয়েছেন এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। তাঁর মোট সম্পদের পরিমাণ হল ১৬৫ বিলিয়ন ডলার। এছাড়াও, ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ট ১৬৫ বিলিয়ন ডলার নিয়ে নবম এবং জিম ওয়ালটন ১৫০ বিলিয়ন ডলারের মোট সম্পদের পরিপ্রেক্ষিতে বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় দশম স্থানে রয়েছেন।