কোয়েলের বিপুল পরিমাণ সম্পত্তি প্রকাশ পেল হলফনামায়

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক : রাজনীতির ময়দানে নতুন মুখ হিসেবে যখন জনপ্রিয় ব্যক্তিত্বদের আগমন ঘটে, তখন তাঁদের ব্যক্তিগত জীবন, আর্থিক অবস্থা জনমনে বিশেষ আগ্রহ তৈরি করে। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের (Koel Mallick)-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। রাজ্যসভার নতুন সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর থেকেই চর্চার কেন্দ্রে অভিনেত্রী কোয়েল মল্লিক।

কোয়েল মল্লিকের (Koel Mallick) সম্পত্তির পরিমাণ

কোয়েল মল্লিক রাজনীতিতে নাম লেখাতেই, বহু কটাক্ষ শুনতে হয়েছে তাকে। তবে তার বক্তব্যে এটি স্পষ্ট যে, রাজনৈতিক ময়দানেই তার প্রদেশ যথেষ্ট সচেতন সিদ্ধান্ত। জনসাধারণের জন্য কাজ করার সুযোগ পেতেই, এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। মনোনয়নপত্রের সাথে হলফনামা জমা দিয়েছেন তিনি। আর তাঁর হলফনামায় উঠে এসেছে বিভিন্ন তথ্য।

কোয়েল মল্লিক টলিউডের অন্যতম প্রতিষ্ঠিত অভিনেত্রী তাই তার আর্থিক পরিসর যথেষ্ট বেশি হবে তা খুব সহজেই আন্দাজ করা যায়।
একে তো মহিলা, তার উপরে অভিনেত্রী তাই গয়নার উপর যে তার আগ্রহ থাকবে তা বলাই বাহুল্য। কোয়েল মল্লিকের কাছে রয়েছে প্রায় এক কেজিরও বেশি সোনা, যার বর্তমান মূল্য প্রায় কোটি টাকা। সাথে রয়েছে বহুমূল্য রোলেক্স কোম্পানির হাতঘড়ি‌।

অভিনেত্রী সঞ্চয়ের সাথে সাথে বিনিয়োগেও বেশ সক্রিয়। প্রায় ৯.১৪ কোটি টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করা রয়েছে তাঁর। সবকিছু মিলিয়ে তার অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১৬.৭ কোটি টাকা। তবে কোয়েল মল্লিক কোটি টাকার মালিক হলেও তার নিজের নামে কোন গাড়ি বা বাড়ি কিছুই নেই। কোয়েল বর্তমানে যে বালিগঞ্জের ফ্ল্যাটে বসবাস করেন, সেটির মালিকানায় তাঁর নাম নেই।

Koel Mallick's huge assets revealed

আরও পড়ুন : নারী সুরক্ষা থেকে আর্থিক সহায়তা, ঘোষণায় বাজিমাত করবে পদ্ম শিবির ?

সম্পত্তির দিক থেকে পিছিয়ে নেই তাঁর স্বামী নিসপাল সিং রানে। তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ ২০ কোটিরও বেশি‌। এমনকি স্থাবর সম্পত্তি কোটি টাকার কাছাকাছি। অভিনয়ের জগতে দীর্ঘ সাফল্যের পর রাজনীতিতে পদার্পণ, কোয়েল মল্লিকের জীবনের এই নতুন অধ্যায় যেমন গুরুত্বপূর্ণ, তেমনই তাঁর আর্থিক অবস্থানও এখন আলোচনার কেন্দ্রে।