জয় শ্রীরাম ধ্বনিতে উত্তপ্ত এলাকা! মমতার বাড়ির কাছে টানটান পরিস্থিতি

Published on:

Published on:

Kolkata Mamata's residence political tensions escalate
Follow

বাংলা হান্ট ডেস্ক: গণনা এখনো শেষ হয়নি। তবে ইতিমধ্যে রাজ্য রাজনীতির আবহাওয়া বদলে দিয়েছে। হাওড়ার শিবপুর থেকে কলকাতার (Kolkata) ভবানীপুর একাধিক গণনা কেন্দ্রের বাইরে দেখা গেছে গেরুয়া শিবিরের উচ্ছ্বাস ‌। অনেকের মতে বিজেপির দিকে ঝুঁকতেই রাস্তায় নেমে পড়েছে কর্মী সমর্থকরা।

মমতার বাড়ির কাছে স্লোগান, বাড়ল রাজনৈতিক উত্তাপ (Kolkata)

ম্যাজিক ফিগার 148 ছাড়িয়ে বিজেপি এগিয়ে প্রায় 190 এর কাছাকাছি আসনে, অন্যদিকে তৃণমূল অনেকটাই পিছিয়ে । এই ফলাফলই যেন রাজ্যজুড়ে গেরুয়া উচ্ছ্বাসের জোয়ার এনে দিয়েছে (Kolkata)।

Kolkata  Mamata's residence political tensions escalate

আরও পড়ুন: সবাই যখন ফলাফলে মগ্ন, তখনই ব্যক্তিগত বিপর্যয়! কী হারালেন দেব?

তারই প্রতিফলন দেখা গেল ভবানীপুরেও । হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরে জড় হন বিজেপি কর্মীরা । ‘জয় শ্রীরাম’ স্লোগান ঘিরে সাময়িক উত্তেজনা তৈরি হলেও দ্রুত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

অন্যদিকে শিবপুরের আইআইইএসটি গণনা কেন্দ্রের সামনে সকাল থেকেই জমতে শুরু করে ভিড় । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় রূপ নেয় একেবারে উৎসবের মঞ্চে । দলীয় পতাকা, আবির, ঢাক-ঢোল সব মিলিয়ে এক রঙিন আবহ ।

এদিকে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র চত্বরে একই ছবি। উত্তর কলকাতার একাধিক আসনের গণনা ঘিরে জমায়েত বিজেপি কর্মী-সমর্থকদের । ইডেনের উলটো দিকের মাঠে ‘জয় শ্রীরাম’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা (Kolkata)।