কলকাতা স্টেশনও মেট্রোর আওতায়? সম্ভাব্য রুট নিয়ে উৎসাহ যাত্রী মহলে

Published on:

Published on:

Kolkata Metro city connectivity could improve with the new route
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার হাওড়া,শিয়ালদা, এয়ারপোর্টের পর কলকাতা স্টেশন এ জুটতে চলেছে মেট্রোর আওতায় (Kolkata Metro)। করুণাময়ী থেকে কলকাতা স্টেশন পর্যন্ত নতুন মেক্র রূপ চালু করতে চাইছে রয়েল মন্ত্রক। সম্প্রতি প্রাথমিক সমীক্ষার পর অনুমতি ও দেওয়া হয়েছে মেট্রো মন্ত্রকের তরফ থেকে। এর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা উন্নত জনক হবে বলে মনে করা হচ্ছে।

নতুন মেট্রো রুটে বাড়তে পারে শহরের সংযোগ ব্যবস্থা (Kolkata Metro)

সূত্রের খবর অনুযায়ী,ক্ষুদিরাম বসু রোড, বাগজোলা খাল, সল্টলেক ৬ নম্বর আইল্যান্ড হয়ে মেট্রো পৌঁছতে পারে করুণাময়ী। করুণাময়ীতে ইতিমধ্যেই গ্রিন লাইনের স্টেশন রয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে নতুন রুটও জুড়ে যাবে (Kolkata Metro)।

Kolkata Metro city connectivity could improve with the new route

আরও পড়ুন: উত্তর-পূর্ব সফর এবার আরও সহজ, বাড়ানো হল কলকাতা-ডিব্রুগড় স্পেশাল ট্রেনের পরিষেবা

তাই জমি সংক্রান্ত সমস্যাও হবে না, ধারণা মেট্রো কর্তৃপক্ষর। আপাতত ৮ লক্ষ টাকা খরচ করে হবে এই সমীক্ষা। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে নতুন রুটের মেট্রো নিয়ে। পাশাপাশি চিংড়িঘাটার পরে মেট্রোর অরেঞ্জ লাইনে আরও একটি জট খুলে গিয়েছে। পশ্চিমবঙ্গের নতুন সরকারের কাছে ভিআইপি রোডের হলদিরাম এলাকায় কাজ করার অনুমতি পেয়েছে মেট্রো।

এজি রেল বিকাশ নিগম লিমিটেড একটি একমুখী রাস্তা তৈরি করেছে। প্রায় ১৭৫ মিটার দীর্ঘ এবং ৯ মিটার চওড়া এই রাস্তা VIP রোডকে চিনার পার্কের সঙ্গে যুক্ত করবে।

মেট্রো কর্তৃপক্ষের আশা, আগামী মাসের মধ্যেই রাস্তা ব্যবহারের উপযোগী হয়ে যাবে। একইসঙ্গে অরেঞ্জ লাইনের শেষ প্রায় সাড়ে তিন কিলোমিটার অংশ সিটি সেন্টার–২ থেকে বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত। আর এই লাইন করার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা বেশ অনেকটাই উন্নত হবে বলে মনে করা হচ্ছে (Kolkata Metro)।