রবিবার মেট্রো পরিষেবায় বড় বদল, ব্লু-গ্রিন লাইনে প্রথম মেট্রো কখন?

Published on:

Published on:

Kolkata Metro passengers await Major Upgrades at Kavi Subhash station
Follow

বাংলাহান্ট ডেস্ক : আগামী ১৪ তারিখ রবিবার রয়েছে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষার্থীদের যাতে পরীক্ষাস্থলে পৌঁছাতে সমস্যা না হয় তার জন্য বড় উদ্যোগ কলকাতা মেট্রোর (Kolkata Metro)। রবিবার ব্লু এবং গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কী কী পরিবর্তন হবে মেট্রো পরিষেবায়?

রবিবার বদল মেট্রো (Kolkata Metro) পরিষেবায়

রবিবার সাধারণত ১৫২ টি মেট্রো চলে ব্লু লাইনে। তবে আগামী রবিবার অতিরিক্ত ৪ টি মেট্রো চলবে এই লাইনে। ৭৮ টি আপ এবং ৭৮ টি ডাউন পরিষেবা চালানো হবে এদিন। সকাল ৮ টা থেকে ৯ টার মধ্যে দুদিকেই ৩০ মিনিট অন্তর মেট্রো চলবে। এরপর থেকে স্বাভাবিক পরিষেবা মিলবে।

Kolkata Metro service change on Sunday

ব্লু লাইনে কখন প্রথম মেট্রো: এদিন প্রথম মেট্রো মিলবে সকাল ৮ টায় দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। অন্যদিকে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রোও পাওয়া যাবে সকাল ৮ টায়। গ্রিন লাইনে রবিবারে সাধারণত ১০৮ টি মেট্রো পরিষেবা পাওয়া গেলেও ১৪ জুন চলবে ১১২ টি (৫৬ টি আপ ৫৬ টি ডাউন) মেট্রো।

আরও পড়ুন : গরমে মন জুড়ানো পাকা আমের পায়েস, পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা, রইল রেসিপি

গ্রিন লাইনে পরিষেবা বদল: এদিন সকাল ৮ টা থেকে ৯ টার মধ্যে গ্রিন লাইনের দুদিকেই ৩০ মিনিট অন্তর মেট্রো চলবে। এরপর থেকে স্বাভাবিক পরিষেবা মিলবে। এদিন প্রথম মেট্রো (Kolkata Metro) মিলবে সকাল ৮ টায় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার। অন্যদিকে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান যাওয়ার প্রথম মেট্রোও পাওয়া যাবে সকাল ৮ টা ০২ মিনিটে।

আরও পড়ুন : ভেতরে নরম, বাইরে মুচমুচে, তেল ছাড়াই স্বাস্থ্যকর পরোটা ভাজুন এভাবে

এই দুই লাইনে পরিষেবায় বদল হলেও ইয়েলো লাইনে কোনও পরিবর্তন হচ্ছে না। রবিবারের স্বাভাবিক পরিষেবাই বজায় থাকবে। পার্পল এবং  অরেঞ্জ লাইনে রবিবারে মেট্রো পরিষেবা বন্ধ থাকে।