বাংলা হান্ট ডেস্ক: এবার রাজ্যজুড়ে ট্রাফিক ব্যবস্থায় (Kolkata Traffi) নজরদারের জন্য নতুন কন্ট্রোল রুম চালু করল কলকাতা পুলিশ। সল্টলেকের আরক্ষা ভবনে সপ্তম তলায় তৈরি হল এই কন্ট্রোল রুম। এখান থেকে রিয়েল টাইমে রাজ্যের বিভিন্ন এলাকায় ট্রাফিক পরিস্থিতির ওপর যাবেক্ষণ করা হবে। বিশ্বকর্মা পূজোর দিন এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার।
যানজট কমাতে বাংলায় বদলাচ্ছে ট্রাফিক ব্যবস্থা (Kolkata Traffic)
কন্ট্রোল রুমে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকায় থাকা ক্যামেরার মাধ্যমে ট্রাফিক সংক্রান্ত ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হবে (Kolkata Traffic) । কোথাও যানজট বা দুর্ঘটনা ও অন্য কোন সমস্যা তৈরি হলে সেখানে দ্রুত পরিস্থিতি শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যই এই কেন্দ্র তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: তৃতীয় সেমিস্টারের পরীক্ষা সামনে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর
পাশাপাশি নতুন ব্যবস্থায় রাজ্যের বিভিন্ন প্রান্তে ট্রাফিক পরিস্থিতি একই জায়গা থেকে নজর রাখা যাবে বলে মনে করা হচ্ছে। তাছাড়া ট্রাফিক সংক্রান্ত ভিডিও ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণের পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা থাকছে।
এই বিষয়ে পুলিশের পরিকল্পনা অনুযায়ী, এই কেন্দ্রের মাধ্যমিক ট্রাফিক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট আধিকারিকদের মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদান ও প্রয়োজনীয় পদক্ষেপ প্রক্রিয়া সম্ভব হবে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা ও আগের থেকে উন্নত জনক হবে বলে মনে করা হচ্ছে।
এডির সঙ্গে যানজট অথবা দুর্ঘটনার মত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করা যাবে। এমনকি দুর্ঘটনার মতন পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপের ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে (Kolkata Traffic)।













