বাংলা হান্ট ডেস্ক: হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরেই শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিকে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা (WBCHSE)। তবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষার নির্ঘণ্টে ফের রুটিন পরিবর্তন করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। যেখানে এই পরীক্ষা হওয়ার কথা ছিল ২২ সেপ্টেম্বর। সেখানেই পরীক্ষা পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ১৩ অক্টোবরে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা (WBCHSE)
করম পুজোর কারণে এই পরীক্ষায়সুচিতে আংশিক সংশোধন করা হয়েছে বলে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে (WBCHSE) । এছাড়া পূজোর কারণে সূচির বদল বলেও মনে করা হচ্ছে। যদিও এর আগে গত ১০ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী সূচিতে কিছু বদল আনা হয়েছিল।

আরও পড়ুন: স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা! বিশ্বকর্মা পুজোর দিন কমল সোনার দাম জানুন আজকের রেট
তবে ফের আবার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হল পরীক্ষার্থীদের জন্য। প্রসঙ্গত চলতি বছরের তৃতীয় সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছে মোট ৭ লক্ষ ২২,৫৪৭ জন পরীক্ষার্থী। সংসদের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যজুড়ে মোট ২১০৫টি ভেনু ও ৮২৬টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি পরীক্ষা যাতে সুস্থ ও স্বাভাবিকভাবে পরিচালনা করা যায় এর জন্য শিক্ষক ও শিক্ষা কর্মীদের ছুটি সংক্রান্ত বিষয়েও বিশেষ নির্দেশিকা জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে।
পাশাপাশি এই নির্দেশিকার বলা হয়েছে, পরীক্ষা চলাকালীন কোন শিক্ষক বা অশিক্ষক কর্মচারীর যেকোনো ধরনের ছুটি মঞ্জুর করার আগে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে। পাশাপাশি কোন শিক্ষক বা শিক্ষক-আধিকারিক দম্পতির দুজনেই যদি সরকারি বা আধা সরকারি চাকরিতে কর্মরত থাকেন সে ক্ষেত্রে পরীক্ষার দিন গুলিতে তাদের মধ্যে একজন ছুটি নিতে পারবেন।
এবার এক নজরে দেখে নিন পূর্ব নির্ধারিত তারিখ ও নতুন তারিখের পরীক্ষার সময়সূচি:
পূর্বনির্ধারিত তারিখ: ২২ সেপ্টেম্বর, ২০২৬ (মঙ্গলবার)।
নতুন তারিখ: ১৩ অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার)
সময়: দ্বিতীয় অর্ধে (বিকাল ২:০০ টা থেকে ৩:০০ টা পর্যন্ত)
বিষয়সমূহ: হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আইটি ও আইটিইএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার (AGLV), পাওয়ার, ব্যাংকিং ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স, ফুড প্রসেসিং, টেলিকমসহ সমস্ত ভোকেশনাল বিষয় (WBCHSE)।













