ভোগান্তি এড়াতে আগে থেকেই পরিকল্পনা করুন! ২১ জুলাই শহরে যান চলাচলে বিশেষ নিষেধাজ্ঞা

Published on:

Published on:

Kolkata Traffic to change for the July 21 rally
Follow

বাংলা হান্ট ডেস্ক: মঙ্গলবার ২১ জুলাই। তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ উপলক্ষে কলকাতা যান চলাচলের (Kolkata Traffic) ওপর একগুচ্ছ কড়া পদক্ষেপ নিয়েছে লালবাজার। শহরের নিরাপত্তা রক্ষা ও সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ, মোটর ভেহিকল আইন ও ট্রাফিক বিধি মেনে চলার জন্য নির্দেশিকা জারি করেছেন। জেনে নিন সে বিষয়ে বিস্তারিত তথ্য।

২১ জুলাই সমাবেশে বদলাচ্ছে কলকাতার ট্রাফিক (Kolkata Traffic)

২১ জুলাই উপলক্ষে কলকাতা পুলিশের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, নিউ রোড, ডাফরিন রোড, হসপিটাল রোড, কুইন্স রোড, চৌরঙ্গী রোড ও জহরলাল নেহেরু রোড এই রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে (Kolkata Traffic)। পাশাপাশি ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকায় কোন ধরনের যানবাহন পার্কিংয়ের অনুমতি থাকবে না এই দিন।

Kolkata Traffic to change for the July 21 rally

আরও পড়ুন: বাংলার এই শিবমন্দিরে নাকি নিজে থেকেই বড় হচ্ছে শিবলিঙ্গ! দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন ভক্তরা

নো পার্কিং এলাকা গুলির মধ্যে রয়েছে- হেস্টিংস মোড় থেকে ক্যাথেড্রাল রোড পর্যন্ত এজেসি বোস রোডের অংশ, হসপিটাল রোড, কুইন্স ওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ, লাভার্স লেন এলাকা। এছাড়াও মঙ্গলবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত শহরের এই রাস্তাগুলিতে সাধারণ পণ্যবাহী বা মালবাহী গাড়ি চলাচল ও সম্পূর্ণ নিষিদ্ধ বা সীমিত থাকবে।

তবে জরুরি ও নিত্য প্রয়োজনীয় পরিষেবা কে এই নিয়মের বাইরে রাখা হয়েছে। যার মধ্যে গ্যাস সিলিন্ডার, সিএনজি, পেট্রোল ডিজেল, অক্সিজেন, ওষুধ ও দুধ, মাছ, ফল ও আনাজ পাতির গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে।

প্রসঙ্গত ২১ জুলাই উপলক্ষে কলকাতায় করা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে লালবাজারের তরফ থেকে। জানা যায় শহীদ মিনার থেকে শুরু করে বিড়লা তারামণ্ডলের সামনে পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক পুলিশ বাহিনীর মোতায়ন করা হয়েছে। এছাড়াও প্রায় ১০০০ পুলিশ কর্মী নিরাপত্তার দায়িত্বে থাকছে। এমনকি এই দিন উপলক্ষে নিরাপত্তা আরও জোরদার করতে তিনটি জায়গাতে ড্রোনের মাধ্যমে নজরদারি করা হয়েছে। পাশাপাশি মোতায়েন করা হয়েছে, এইচআরএফএস (HRFS), র‍্যাফ (RAF) এবং পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী (Kolkata Traffic)।