লক্ষীর ভাণ্ডারের টাকা ঢোকা শুরু! আপনার অ্যাকাউন্টে পৌঁছল কি? এই পদ্ধতিতে যাচাই করুন এক্ষুনি

Published on:

Published on:

Lakshmir Bhandar Payment Update: Money Credited to Beneficiaries Accounts
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের লক্ষ লক্ষ মহিলার জন্য সুখবর। লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পে বাড়তি টাকার ঘোষণা হওয়ার পর থেকেই উপভোক্তারা অপেক্ষায় ছিলেন কবে অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ইতিমধ্যেই বহু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে গিয়েছে। শুধু পুরনো উপভোক্তারাই নন, নতুন আবেদনকারীদের ক্ষেত্রেও এসেছে গুরুত্বপূর্ণ আপডেট। কীভাবে স্ট্যাটাস চেক করবেন, কবে টাকা পাবেন, সব তথ্য এক নজরে জেনে নিন।

লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar) টাকা পাঠানোর নতুন সময়সূচি

সরকারি নির্দেশ অনুযায়ী ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar) বর্ধিত হারে ভাতা পাঠানো শুরু হয়েছে। বিশেষ করে ৫, ৬ এবং ৭ ফেব্রুয়ারি বহু উপভোক্তার মোবাইলে টাকা জমা পড়ার মেসেজ এসেছে। মাঝে ব্যাঙ্কের ছুটির দিন থাকায় কিছু জায়গায় পেমেন্ট প্রক্রিয়ায় সাময়িক বিরতি ছিল। তবে ব্যাঙ্ক খোলার পর থেকেই আবার স্বাভাবিক গতিতে টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে।

যাঁরা সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডারে (Lakshmir Bhandar) নতুন করে আবেদন করেছেন, তাঁদের জন্যও রয়েছে আশার খবর। এই মাস থেকেই অনেক নতুন উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। তবে নতুন আবেদনকারীদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে –

  • টাকা কেবল সেই মাস থেকেই পাওয়া যাবে, যেদিন থেকে আবেদন অনুমোদিত হয়ে পেমেন্ট প্রক্রিয়া শুরু হবে।
  • আবেদন করার আগের মাসগুলোর কোনো বকেয়া টাকা বা এরিয়ার্স দেওয়া হবে না।

অর্থাৎ আবেদন অনুমোদনের পর থেকেই নিয়মিত ভাতা পাওয়া যাবে।

অনলাইনে স্ট্যাটাস চেক করার পদ্ধতি

উপভোক্তারা নিজেদের রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে সরকারি পোর্টালে ঢুকে খুব সহজেই আবেদন ও পেমেন্টের বর্তমান স্ট্যাটাস দেখতে পারেন। অনেকেই স্ট্যাটাস চেক করতে গিয়ে বিভিন্ন ইংরেজি মেসেজ দেখতে পাচ্ছেন। সেগুলোর সহজ অর্থ নিচে দেওয়া হল –

  • District Approval :- আবেদন জেলা স্তর থেকে অনুমোদিত হয়েছে
  • Validation Load Generated :- ব্যাঙ্কের তথ্য যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে
  • Validation Success :- ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও IFSC সফলভাবে যাচাই হয়েছে
  • No Payment Record Found :- নতুন অনুমোদিত আবেদন, পেমেন্ট শুরু হয়নি
  • Payment Process Yet to Start :- সব ঠিক আছে, শিগগির টাকা পাঠানো হবে

ব্যাঙ্ক তথ্য যাচাই করা সবচেয়ে জরুরি

লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) টাকা পাওয়ার ক্ষেত্রে সঠিক ব্যাঙ্ক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ট্যাটাস চেক করার সময় পোর্টালে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও IFSC কোডের কিছু অংশ দেখা যায়। এগুলি নিজের পাসবইয়ের সঙ্গে মিলিয়ে নেওয়া দরকার। যদি অ্যাকাউন্ট নম্বর ভুল থাকে এবং IFSC কোড ভুল দেওয়া হয়, তাহলে ‘Validation Failure’ দেখাতে পারে এবং টাকা ঢুকতে সমস্যা হতে পারে। তাই আগেভাগেই ব্যাঙ্কের তথ্য ভালোভাবে যাচাই করা অত্যন্ত প্রয়োজন।

Lakshmir Bhandar(8)

আরও পড়ুনঃ মিঠুন চক্রবর্তীকে সামনে রেখে সংসদে নতুন সমীকরণ? কী পরিকল্পনা বিজেপির?

অনেক আবেদন এখনো জেলা স্তরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এতে ঘাবড়ানোর কিছু নেই। সরকারি সূত্রে জানানো হয়েছে, সমস্ত পেন্ডিং আবেদন দ্রুত যাচাই করে অনুমোদনের কাজ চলছে। খুব শিগগিরই এই আবেদনগুলির স্ট্যাটাস আপডেট হবে এবং তারাও ভাতার (Lakshmir Bhandar) সুবিধা পেতে শুরু করবেন।