কাজে ফাঁকি অতীত! অন ডিউটি পুলিশদের গতিবিধিতে নজর রাখতে আসছে ডিউটি মিত্র অ্যাপ

Published on:

Published on:

Lalbazar starting Duty Mitra App to monitor on duty police movements
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন ডিউটি পুলিশকর্মীদের কাজে ফাঁকি দেওয়া অতীত। এবার গতিবিধিতে নজর রাখতে ডিউটি মিত্র অ্যাপ আনছে লালবাজার (Lalbazar)। আইনশৃঙ্খলা রক্ষার ডিউটিতে থাকা পুলিশকর্মীদের উপস্থিতি ও গতিবিধির উপর নজরদারি চালাতে ডিউটি মিত্র অ্যাপ (Duty Mitra App) আনা হচ্ছে। বর্তমানে এই অ্যাপের ট্রায়াল রান চলছে।

ডিউটি মিত্র অ্যাপের মাধ্যমে কী কী হবে? | (Duty Mitra App)

শহরে সভা, মিছিল, অনুষ্ঠান সহ নানা কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষার জন্য সাধারণত প্রত্যেক ডিভিশন থেকে ডিউটিতে পাঠানো পুলিশকর্মীদের লিস্ট লালবাজারে পাঠিয়ে দেওয়া হয়। সেই অনুসারে বিভিন্ন জায়গায় বাহিনী মোতায়েন করা হয়।

আরও পড়ুনঃ নভেম্বর থেকে ফেব্রুয়ারি টানা ওয়ার্ক ফ্রম হোক! সরকারি-বেসরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তবে অভিযোগ, লালবাজারের কর্তারা বিভিন্ন সময় জানতে পারেন, পুলিশকর্মীরা নির্দিষ্ট সময় ডিউটির জায়গায় পৌঁছচ্ছেন না। কখনও কখনও ডিউটি শুরু হয়ে গেলেও পুলিশকর্মীরা অনুপস্থিত থাকেন। এদিকে খাতায়-কলমে তাঁদের হাজির দেখানো হয়। এই নিয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সমস্যার সম্মুখীন হন।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, এই সমস্যা দূর করতে ডিউটি মিত্র অ্যাপ আনা হয়েছে। এই অ্যাপে আইনশৃঙ্খলা ডিউটির জন্য মোতায়েন পুলিশকর্মী ও আধিকারিকদের তালিকা ডিজিটালি থাকবে। থানার ওসিরাও এই অ্যাপের মাধ্যমে তাঁদের অধীনে কর্মরত পুলিশকর্মীদের ডিউটির বিষয়ে অবগত হতে পারবেন।

Duty Mitra App

এছাড়া ডিউটির জায়গায় পৌঁছনোর পর পুলিশকর্মীদের ডিউটি মিত্র অ্যাপের মাধ্যমে নিজেদের লাইভ ছবি আপলোড করতে হবে। সেখানে লোকেশন ও সময়ের তথ্য দেওয়া থাকবে। ফলে ডিউটিতে যোগ না দেওয়া বা দেরি করে উপস্থিত হওয়ার প্রবণতা কমবে।

বর্তমানে বহু সংস্থায় অ্যাপ ভিত্তিক হাজিরা ব্যবস্থা চালু হয়েছে। কর্মীদের কাজে বসার সময় লগ ইন ও কাজ থেকে ওঠার সময় লগ আউট করে উঠতে হয়। এবার আইনশৃঙ্খলা রক্ষার ডিউটিতে থাকা পুলিশকর্মীদের কাজে ফাঁকি আটকাতে ডিউটি মিত্র অ্যাপ আনছে লালবাজার।