ব্যক্তি মমতা কি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করতে পারেন? আজ সুপ্রিম কোর্টে বড় শুনানি

Published on:

Published on:

Legal Question on Mamata Banerjee’s Petition in Supreme Court
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে (Supreme Court) ব্যক্তিগতভাবে মামলা করা নিয়ে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে একজন মুখ্যমন্ত্রী কি ব্যক্তি হিসেবে জাতীয় নির্বাচন কমিশনের সাংবিধানিক এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলতে পারেন? আজ মূলত SIR মামলার শুনানির পাশাপাশি এই আবেদন নিয়েও শুনানি হওয়ার কথা শীর্ষ আদালতে।

সুপ্রিম কোর্টে (Supreme Court) অন্তর্বর্তীকালীন আবেদন

পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলান। যেমন- স্বাস্থ্য, পুলিশ প্রশাসন ইত্যাদি। কিন্তু এবার প্রশ্ন উঠেছে, প্রশাসনিক প্রধান হয়েও তিনি কি ব্যক্তি হিসেবে জাতীয় নির্বাচন কমিশনের ক্ষমতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলতে পারেন? এই বিষয়টিকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) অন্তর্বর্তীকালীন আবেদন (Interim Application) দায়ের করেছেন সতীশ কুমার আগারওয়াল। আবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে আদালতে হাজির হয়ে সওয়াল করলে তা সাংবিধানিক ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে।

আবেদনে আরও বলা হয়েছেযে, যে বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়েছেন, তা তাঁর ব্যক্তিগত সমস্যা নয়। এটি পুরোপুরি প্রশাসনিক ইস্যু। নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যা মূলত রাজ্য সরকারের বিষয়। তাই মুখ্যমন্ত্রী ব্যক্তি হিসেবে এই মামলা করতে পারেন কি না, সেই আইনি বৈধতা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে।

আরও একটি গুরুত্বপূর্ণ যুক্তি তোলা হয়েছে এই আবেদনে। রাজ্য সরকার ইতিমধ্যেই এই সংক্রান্ত মামলা দায়ের করেছে এবং সেখানে অভিজ্ঞ সিনিয়র আইনজীবীরা সওয়াল করছেন। তারপরেও মুখ্যমন্ত্রী কেন ব্যক্তিগতভাবে আলাদা মামলা করলেন তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।

আজ সুপ্রিম কোর্টে (Supreme Court) SIR সংক্রান্ত মূল মামলার শুনানি রয়েছে। সেই সঙ্গে সতীশ কুমার আগারওয়ালের করা এই অন্তর্বর্তীকালীন আবেদনও শুনানির তালিকায় রয়েছে। প্রধান বিচারপতির এজলাসেই হবে এই শুনানি।

mamata banerjee(19)

আরও পড়ুনঃ নজরে SIR মামলা! আজও কি সুপ্রিম কোর্টে হাজির থাকবেন মমতা?

উল্লেখ্য, আগের শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সুপ্রিম কোর্টে (Supreme Court) সওয়াল করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, নাম বা পদবীর বানানে সামান্য ভুল থাকলেও সাধারণ মানুষকে হিয়ারিংয়ে ডেকে হয়রানি করা হচ্ছে। তাঁর মতে, এই প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে অযথা হেনস্থা করা হচ্ছে। সেই মামলারই পরবর্তী শুনানি আজ হওয়ার কথা। এখন দেখার বিষয়, সুপ্রিম কোর্ট এই অন্তর্বর্তীকালীন আবেদনের প্রেক্ষিতে কী সিদ্ধান্ত নেয় এবং মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আদালত কী বলে।