বাংলা হান্ট ডেস্কঃ সরকারি চাকরি যারা করেন, তাঁরা অবসরের পর পেনশন (Pension) পেলেও বেসরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ীদের কাছে এই সুযোগ থাকে না। সেক্ষেত্রে তাঁদের জন্য একটি ভাল বিকল্প হতে পারে এলআইসি স্মার্ট পেনশন প্ল্যান (LIC Smart Pension Plan)। এখানে এককালীন টাকা রেখে আজীবন নিশ্চিত পেনশন পেতে পারেন বিনিয়োগকারী।
এলআইসি স্মার্ট পেনশন প্ল্যানের হিসাব বুঝুন | (LIC Smart Pension Plan)
নিরাপদ ও ঝুঁকিহীন বিনিয়োগে বিশ্বাসীদের অনেকেই এলআইসির নানা প্রকল্পে টাকা রাখেন। দেশের বৃহত্তম জীবন বিমা সংস্থায় প্রায় সব ধরণের মানুষের জন্য নানা বিমা ও বিনিয়োগ পরিকল্পনা রয়েছে। অবসরের পরেও যারা নিয়মিত আয়ের ধারা বজায় রাখতে চান তাঁরা এলআইসি স্মার্ট পেনশন প্ল্যানে বিনিয়োগ করতে পারেন।
আরও পড়ুনঃ তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ED-র তলব! কে এই শুভাশিস? জানুন পরিচয়
২০২৫ সালে এলআইসির এই পেনশন প্রকল্প শুরু হয়েছিল। এটি একটি ইমিডিয়েট অ্যানুইটি প্ল্যান অর্থাৎ বিনিয়োগকারী এককালীন প্রিমিয়াম জমা দিলেই পেনশন শুরু হয় এবং সেটি সারা জীবন চলতে থাকে।
এলআইসি স্মার্ট পেনশন প্ল্যানে স্বামী-স্ত্রী যৌথভাবে বা একজন বিনিয়োগ করতে পারেন। মাসিক/ ত্রৈমাসিক/ অর্ধবার্ষিক/ বার্ষিক, পেনশনের ক্ষেত্রে যে কোনও একটি বিকল্প বেছে নিতে পারেন বিনিয়োগকারী। এই প্রকল্পের অন্যতম সুবিধা হল, এর সঙ্গে শেয়ার বাজারের কোনও ঝুঁকি নেই। পলিসি নেওয়ার সময় কোন হারে পেনশন পাওয়া যাবে তা নিশ্চিত হয়ে যায় এবং সেই হারেই সারা জীবন পেনশন মেলে।
এছাড়া এলআইসির এই পেনশন প্রকল্পে প্রত্যেক বছর ৩% অথবা ৬% হারে পেনশন বৃদ্ধির সুবিধা রয়েছে। একইসঙ্গে ন্যাশনাল পেনশন সিস্টেম থেকে অবসর নেওয়া গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। পলিসিহোল্ডারের মৃত্যু হলে বিনিয়োগ করা মূল টাকা ফেরত পাওয়ার বিকল্পও দেয় এই প্রকল্প।
এলআইসি স্মার্ট পেনশন প্ল্যানে নূন্যতম অ্যানুইটি ক্রয়মূল্য হল ১ লক্ষ টাকা। বিনিয়োগের ক্ষেত্রে কোনও সর্বোচ্চ সীমা নেই। যত বেশি বিনিয়োগ করা হবে, তত বেশি পেনশন মিলবে।

ধরা যাক, কোনও বিনিয়োগকারী এলআইসি স্মার্ট পেনশন প্ল্যানে এককালীন প্রায় ৩৫ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। এর ভিত্তিতে তিনি প্রত্যেক মাসে প্রায় ২৩,৯৪০ টাকা নিশ্চিত পেনশন পাবেন।
অবসরপ্রাপ্ত কর্মী, বেসরকারি চাকরিজীবী থেকে শুরু করে ব্যবসায়ী, প্রবীণ নাগরিক সহ যারা অবসরের পর নিশ্চিত মাসিক আয় চান, তাঁদের ক্ষেত্রে একটি ভাল বিকল্প হতে পারে এলআইসি স্মার্ট পেনশন প্ল্যান। প্রতি মাসে নিশ্চিত পেনশনের পাশাপাশি এই প্রকল্পে আরও একাধিক সুবিধা পান বিনিয়োগকারীরা।













