বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্য যুদ্ধ চলার ফলে যথারীতি জ্বালানির তেল ও গ্যাসের সংকট দেখা দিয়েছে বিশ্বজুড়ে। পাশাপাশি এই যুদ্ধের ফলে বিশ্বজুড়ে এলপিজি সরবরাহ ব্যাহত হয়েছে। যার কারণবশত অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষদের। এছাড়াও এর ফলে ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে পরি যাই শ্রমিক এবং ছোট বড় রেস্তোরাঁ গুলো। তবে এবার এই বিষয় মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যায় এলপিজি ঘাটটির মধ্যে সরকার এখন ৫ কেজি সিলিন্ডার সরোবরের উপর বেশি জোর দিচ্ছে। পাশাপাশি সরকার রাজ্যগুলিকে পাঁচ কেজি সিলিন্ডারের সরবরাহ দ্বিগুণ করেছে। এর ফলে এই পাঁচ কেজি ছোটু সিলিন্ডার গুলোর সহজলভ্য হবে বলে মনে করা হচ্ছে (LPG Chhotu Cylinder)
৫ কেজি LPG সিলিন্ডারের সরবরাহ বাড়ছে, নতুন দাম কত দেখুন (LPG Chhotu Cylinder)
এলপিজি ৫ কেজি ছোটু সিলিন্ডার পাওয়ার জন্য আপনাকে কোন প্রমাণপত্র দিতে হবে না (LPG Chhotu Cylinder)। প্রমাণপত্র ছাড়াই এই সিলিন্ডার আপনি কিনতে পারবেন। পাশাপাশি বর্তমানে দোকানদাররা খোলা জায়গায় গ্যাস ভরতে প্রতি কেজি ৪০০ টাকা দাম নিচ্ছেন। তবে এই সিলিন্ডারটির দাম ৬৪৯ টাকা। তবে সম্প্রতি ৫১ টাকা বাড়ানো হয়েছে। এর আগে এই সিলিন্ডার গুলির দাম ছিল ৫৯৮ টাকা।

আরও পড়ুন: রেল যাত্রীদের স্বস্তি বাড়াতে বড় উদ্যোগ, ১০ এপ্রিল থেকে মালদহ ডিভিশনে ফের মেমু ট্রেন চালু
ছোট সিলিন্ডার গুলি প্রধানত ৫ কেজির হয়। তবে এই ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারটি বিশেষভাবে শহর বা আধা শহর এলাকার বসবাসকারী পরিযায়ী শ্রমিকদের জন্য চালু করা হয়েছিল। যেখানে একটি সাধারন ঘরোয়া সিলিন্ডার সংযোগ করার জন্য আপনাকে ঠিকানার প্রমাণপত্র প্রয়োজন হয়। সেখানে এগুলো নিতে গেলে আপনাকে কোন প্রমাণপত্র দিতে হয় না। যার ফলে শ্রমিকেরা সহজেই এই সিলিন্ডার গুলো কিনতে পারেন।
এছাড়া সরকার জানিয়েছেন, রাজ্যগুলিতে অতিরিক্ত সিলিন্ডার বরাদ্দ মার্চ মাসের গড় দৈনিক সরবরাহের উপর ভিত্তি করে দেওয়া হবে। তাছাড়া নতুন কোটা পূর্বে নির্ধারিত ২০% সীমার অতিরিক্ত এবং তা থেকে পৃথক করা হবে।কেন্দ্র সরকার স্পষ্ট করে দিয়েছে, এই সিলিন্ডার গুলো শুধুমাত্র পড়ে যেই শ্রমিক ও শিক্ষার্থীদের সরবরাহের জন্য ব্যবহার করা হবে।
এর বিতরণে তেল বিপণন সংস্থাগুলোকে যুক্ত করা হবে। এই সিদ্ধান্তের ফলে পরিচয় শ্রমিকদের শুধু স্বস্তি দেবে না, পাশাপাশি ভিন রাজ্যে পড়তে যাওয়া পড়ুয়ারা বেশ কিছুটা স্বস্তি পাবেন। এছাড়া যাতে প্রয়োজনে থাকা কোন ব্যক্তি গ্যাস সংকটে সম্মুখীন না হয়। সেই কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে (LPG Chhotu Cylinder)।












