হাতে আর মাত্র কয়েকদিন, এই কাজ না করলে LPG ভর্তুকির টাকা আর পাবেন না গ্ৰাহকেরা

Published on:

Published on:

LPG Cylinder complete e-KYC quickly to avail gas subsidy benefits
Follow

বাংলা হান্ট ডেস্ক: এলপিজি গ্যাসে (LPG Cylinders) সরকারি ভরতুকি পেতে হলে গ্রাহকদের জন্য ই-কেওয়াইসি বা ইলেকট্রনিক ‘নো ইয়োর কাস্টমার’ প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। নির্ধারিত সময়সীমা হিসেবে আগামী ৩০ জুন পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে যাঁরা ই-কেওয়াইসি সম্পন্ন করবেন না, তাঁরা ভবিষ্যতে ভরতুকি পাওয়ার ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে পারেন।

গ্যাসের ভর্তুকির সুবিধা পেতে দ্রুত সম্পূর্ণ করুন e-KYC (LPG Cylinders)

নতুন নির্দেশিকা প্রকাশের পরেই সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। অনেকেই মনে করতে শুরু করেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে ই-কেওয়াইসি সম্পন্ন না করলে তাঁদের গ্যাস সংযোগ বা সরবরাহ বন্ধ করে দেওয়া হবে (LPG Cylinders)। বিষয়টি নিয়ে জল্পনা বাড়তেই পেট্রোলিয়াম মন্ত্রক স্পষ্ট ব্যাখ্যা দেয়। মন্ত্রকের বক্তব্য, ই-কেওয়াইসি সংক্রান্ত নিয়ম শুধুমাত্র ভরতুকি পাওয়ার সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ যাঁরা ই-কেওয়াইসি সম্পন্ন করবেন না, তাঁদের ভরতুকি বন্ধ হতে পারে, কিন্তু সাধারণ এলপিজি পরিষেবা আপাতত বন্ধ করার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছে সরকার।

LPG Cylinder complete e-KYC quickly to avail gas subsidy benefits

আরও পড়ুন: চেনা পনিরের পদে ইতি টানুন, ডাব-সরষের নতুন স্বাদে জমে উঠুক ভোজ, জানুন রেসিপি

বুধবার জারি করা এক বিজ্ঞপ্তিতে আরও পরিষ্কার করে বলা হয়েছে যে এই নিয়ম শুধুমাত্র সেইসব গ্রাহকদের জন্য প্রযোজ্য, যাঁরা এখনও পর্যন্ত ই-কেওয়াইসি সম্পন্ন করেননি। যাঁদের আগে থেকেই এই প্রক্রিয়া সম্পূর্ণ রয়েছে, তাঁদের নতুন করে কিছু করার প্রয়োজন নেই। তবে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের ক্ষেত্রে বছরে একবার ই-কেওয়াইসি হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের মতে, এর মাধ্যমে প্রকৃত গ্রাহকদের শনাক্ত করা সহজ হবে এবং ভরতুকির অর্থ সঠিক ব্যক্তির কাছে পৌঁছনো নিশ্চিত করা যাবে। একই সঙ্গে ভুয়ো বা অচল সংযোগ চিহ্নিত করতেও এই পদক্ষেপ কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।

তেল বিপণন সংস্থাগুলিও এই প্রক্রিয়াকে দ্রুত সম্পন্ন করার জন্য গ্যাস (LPG Cylinders) ডিলারদের সক্রিয় ভূমিকা নিতে বলেছে। বিভিন্ন এলাকায় গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে ই-কেওয়াইসি সম্পূর্ণ করার কাজ চলছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই দেশের প্রায় ৯৩ থেকে ৯৫ শতাংশ গ্রাহকের ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে। বাকি গ্রাহকদেরও দ্রুত এই প্রক্রিয়া শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে।