বাংলা হান্ট ডেস্ক: ফের পকেটে চাপ মধ্যবিত্তের। কারণ পুজোর মাসে গ্যাস সিলিন্ডারের দামে স্বস্তি মিলল না। দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী গ্যাসের দাম (LPG Cylinder)। অক্টোবরের শুরুতেই ফের এক ধাক্কার বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের দর। এরপরে যথারীতি কপালে চিন্তার ভাঁজ পড়েছে আমজনতার।
পুজোর মুখে গ্যাসের দামে ধাক্কা, কত হল কলকাতায় (LPG Cylinder)
মধ্যপ্রাচ্যের সংঘাতের আবহে আন্তর্জাতিক বাজারে অপরিচিত তেলের দাম ক্রমাগত বেড়ে চলেছে। যার ফলে ভারতেও এলপিজি গ্যাসের দর বাড়ছে (LPG Cylinder)। পাশাপাশি এই দাম বাড়ায় যথারীতি পকেটে চাপ পড়েছে ব্যবসা থেকে শুরু করে ক্রেতাদের। এমনকি পূজার মর্সুমে হোটেল ও রেস্তোরায় খাবারের দামও বৃদ্ধি পাবে এই গ্যাস সিলিন্ডারের দর বাড়ায়।

আরও পড়ুন: লাউয়ের খোসা দিয়ে বানান সুস্বাদু ভাজা, রইল সহজ রেসিপি
যেখানে গত জুলাই ও আগস্ট মাসে গ্যাস সিলিন্ডারের দাম এখানে একটু স্বস্তি পাওয়া গিয়েছিল। সেখানে অক্টোবর মাস পড়তে না পড়তে, ফের একবার ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেল। তবে গত জুন মাস থেকেই রান্নার গ্যাসের দাম আপাতত অপরিবর্তিতই রয়েছে।
কিন্তু পহেলা অক্টোবর থেকে কলকাতায় গৃহস্থলী রান্নার গ্যাসের দাম হয়েছে ৯৬৮.০০ টাকা। পাশাপাশি ছোট ৫ কেজি গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ৩৫৮.৫০ টাকা। এছাড়া উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ২৯৫০ টাকা।
প্রসঙ্গত পহেলা অক্টোবর থেকে কলকাতায় ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৭০ টাকা। অন্যদিকে দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৬২.৫০ টাকা। আর দিল্লিতে এই দাম বেড়ে গ্যাস সিলিন্ডারের দর হয়েছে ২৮১০ টাকা।
মুম্বাই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৬৩ টাকা। যার ফলে বর্তমানে এলপিজির দর হয়েছে ২৭৬৪ টাকা। চেন্নাইয়ের ৬৬.৫০ টাকা বেড়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ২৯৮৩ টাকা। অপরদিকে এক নজরে দেখে নিন অক্টোবরে ১৪ কেজি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কত হয়েছে- দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৪ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা (LPG Cylinder)।













