কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ২৮০০ পার! কোন শহরে কত, জানুন বিস্তারিত

Published on:

Published on:

LPG Cylinder pressure mounts again on commercial gas
Follow

বাংলা হান্ট ডেস্ক: হাতেগুণে আর কয়েকদিন। তারপরেই আসছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। তবে এই উৎসবের মরশুমে রান্নার গ্যাসের দামে চাপে পড়ল মধ্যবিত্তরা। কারণ ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হাজার টাকা পেরিয়ে গিয়েছে। পাশাপাশি বেড়েছে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এবার এক নজরে দেখে নিন শহরভিত্তিক জায়গায় আজ সিলিন্ডারের দর কত রয়েছে (LPG Cylinder)।

বাণিজ্যিক গ্যাসে ফের চাপ, কলকাতায় দর কত? (LPG Cylinder)

আন্তর্জাতিক বাজার অপরিশোধিত তেলের দাম বর্তমানে ঊর্ধ্বমুখী। জুলাই আগস্ট মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে কিছুটা ছাড় পাওয়া গেলেও। সেপ্টেম্বর মাস পড়তে না পড়তে দেশে জুড়ে আবার ঊর্ধ্বমুখী হয়েছে এই গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder)। ১৬ সেপ্টেম্বর, বুধবার, দেশের চার মহানগরে রান্নার ও বাণিজ্যিক গ্যাসের দর এক নজরে দেখে নেওয়া যাক।

LPG Cylinder pressure mounts again on commercial gas

আরও পড়ুন: একধাক্কায় কমল হলুদ ধাতুর দর, জানুন আজকের লেটেস্ট প্রাইস কত চলছে?

কলকাতায় ঘরোয়া গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে ৯৬৮ টাকাই। তবে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দর দাঁড়িয়েছে ২,৮৮৪ টাকা।দিল্লিতে ঘরোয়া গ্যাস মিলছে ৯৪২ টাকায়। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ২,৭৪৭ টাকা ৫০ পয়সা।

মুম্বইয়ে রান্নার গ্যাস সিলিন্ডারের দর ৯৪১ টাকা ৫০ পয়সা এবং বাণিজ্যিক গ্যাসের দাম ২,৭০১ টাকা।চেন্নাইয়ে বেশ খানিকটা বেড়েছে দাম। চার মহানগরের মধ্যে চেন্নাইয়েই বাণিজ্যিক গ্যাসের দাম সবচেয়ে বেশি- ২,৯১৬ টাকা ৫০ পয়সা।

জুলাই ও আগস্ট পর পর দু’মাস গ্যাস সিলিন্ডারের দাম কমেছিল কিছুটা। জুলাইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল ১৮৩.৫০ টাকা এবং আগস্টে এক ধাক্কায় ২০৯ টাকা দর কমেছিল। কিন্তু সেপ্টেম্বরের শুরুতেই ফের চড়তে শুরু করল বাণিজ্যিক সিলিন্ডারের দাম।