সেপ্টেম্বরের শুরুতেই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম! কলকাতায় ১৪ ও ১৯ কেজির নতুন রেট কত?

Published on:

Published on:

LPG Cylinder Price hit in early september
Follow

বাংলা হান্ট ডেস্ক: নতুন মাস পড়তে ফের একবার গ্যাসের দামের পরিবর্তন হল। সেপ্টেম্বরে বাণিজ্যিক এলপিজি দাম কিছুটা বাড়ল (LPG Cylinder)। এক নজরে দেখে নিন দেশের বিভিন্ন শহরে বাণিজ্যিক গ্যাসের দাম কত হয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

সেপ্টেম্বরের শুরুতেই গ্যাসের দামে ধাক্কা কলকাতায় নতুন রেট জানুন (LPG Cylinder)

মধ্যবিত্ত পরিবারের জ্বালানি ও গ্যাস ওতপ্রোতভাবে জড়িত থাকে। তাই নিয়মিত বাজার দরের দিকে বাড়তি নজর রাখতে হয় আমজনতাকে। তবে আন্তর্জাতিক বাজারে ক্রমাগত টানাপূরণের প্রভাবে গ্যাসের দামে হেরফের দেখা দিচ্ছে। পাশাপাশি প্রভাব পড়েছে দেশের খুচরো বাজারে। দেখে নিন সেপ্টেম্বরের শুরুতে এলপিজির নতুন রেট কত (LPG Cylinder)।

LPG Cylinder Price hit in early september

আরও পড়ুন: নতুন সপ্তাহের শুরুতেই বদলে গেল সোনার দাম! ২২ ও ২৪ ক্যারেটে কত হল রেট জানুন

বুধবার দেশের চার প্রধান শহরে সাধারণ গৃহস্থালিতে ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাসের দামে নতুন করে কোনও পরিবর্তন হয়নি। চার মহানগরে আজ ২ সেপ্টেম্বর ১৪.২ কেজির ঘরোয়া এবং ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দর কত।

কলকাতায় ঘরোয়া সিলিন্ডারের দাম রয়েছে ৯৬৮ টাকা। অন্যদিকে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দর ২,৮৮৪ টাকা।দেশের রাজধানীতে ঘরোয়া গ্যাসের দাম ৯৪২ টাকা।

বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ২,৭৪৭ টাকা ৫০ পয়সায়।১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডার মিলছে ৯৪১ টাকা ৫০ পয়সায়। সেখানে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২,৭০১ টাকা।

চেন্নাইয়ে গৃহস্থালির গ্যাসের দর ৯৫৭ টাকা ৫০ পয়সা। চার মহানগরের মধ্যে এখানেই বাণিজ্যিক গ্যাসের দাম সবচেয়ে বেশি- ২,৯১৬ টাকা ৫০ পয়সা (LPG Cylinder)।