ফের সস্তা গ্যাস! কলকাতায় ১৪ ও ১৯ কেজি সিলিন্ডারের নতুন দাম কত?

Published on:

Published on:

LPG Cylinder prices for 14 kg and 19 kg gas in Kolkata
Follow

বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিরতি হলেও এখনো অস্থিরতা রয়েছে গ্যাসের চাহিদায় (LPG Cylinder)। তবে এই অস্থিরতা মাঝে ভারতে এলপিজি সিলিন্ডারের দাম একধাক্কায় কয়েকশো টাকা কমল। এই নিয়ে টানা দু’মাস নিম্নমুখী গ্যাস সিলিন্ডারের দাম। জেনে নিন আজকের দাম।

হেঁশেলে স্বস্তি! কমল গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder)

সাধারণ মধ্যবিত্ত জীবনে প্রতিদিনই জীবন যাপনের সঙ্গে জড়িয়ে রয়েছে গ্যাস সিলিন্ডার (LPG Cylinder)। প্রয়োজন হোক বা কৌতূহলের বসে রান্না ও বাণিজ্যিক গ্যাসের দাম ও জ্বালানির দাম কম বেশি রোজই চোখে রাখতে হয়। তাই আজকের প্রতিবেদনে রইল আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় ১৪ ও ১৯ কেজি সিলিন্ডারের দাম কত সেই বিষয় বিস্তারিত তথ্য।

LPG Cylinder prices for 14 kg and 19 kg gas in Kolkata

আরও পড়ুন: আগুন থেকে বাঁচার মরিয়া চেষ্টা! পুকুরে ঝাঁপ, ডুবুরি নামিয়ে তল্লাশি

আগস্টে মাসে ৫ ও ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কমলেও, চলতি মাসেও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত। যেখানে জুন মাসের পর রান্নার গ্যাসের দামে কোনও বদল হয়নি। তবে আগস্ট মাসের শুরুতেই কমেছে ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজির দাম।

পাশাপাশি জুন মাসের পর থেকে ১৪ কেজি রান্নার গ্যাসের দামে কোনও বদল হল না। আগস্ট মাসে দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৪ টাকা।

অপরদিকে আগস্ট মাসের শুরুতেই কমেছে ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজির দাম। দিল্লিতে জুলাই মাসে ৫ কেজি সিলিন্ডারের দাম ছিল ৮০৮.৫০ টাকা। আগস্টে দাম কমে হল ৭৬২ টাকা (LPG Cylinder)।