বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে দেশ জুড়ে দেখা দিয়েছে জ্বালানি তেল ও গ্যাসের আকাল। তবে এবার কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। যেখানে সাধারণ মানুষরা কিছুটা হলেই স্বস্তির খবর পেয়েছে। পাশাপাশি বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির কথা মাথায় রেখে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক স্পষ্ট করেছে যে, পেট্রোল ও ডিজেল এবং এলপিজি সরবরাহ ঠিকঠাকই চলছে (LPG Cylinder)। অহেতুক কাউকে ভয় পেতে না বলেছেন। পাশাপাশি অপ্রয়োজনীয় ভাবে কেনাকাটাও না করার পরামর্শ দিয়েছে।
LPG বুকিংয়ে আপডেট, ডেলিভারিতেও নতুন ব্যবস্থা চালু (LPG Cylinder)
সম্প্রতি গোটা বিশ্বজুড়ে যে সকল ঘটনা ঘটেছে তার ফলে দেখা দিয়েছে গ্যাসের আকাল ও জ্বালানির তেলের আকাল। আর এবার সেই সব কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে বড় পদক্ষেপ। জানা যায় ঘরোয়া চাহিদার কথা ভেবে এলপিজি ও পিএনজি সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে (LPG Cylinder)।

আরও পড়ুন: উত্তরবঙ্গের যাত্রীদের জন্য সুখবর, জলপাইগুড়ি রুটে বিশেষ ট্রেন পরিষেবা বাড়ল
পাশাপাশি হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যাতে কোনোভাবে জ্বালানি সরবরাহে বাধা না সৃষ্টি হয় সেই বিষয়েও বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে। তাছাড়া সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্য আনার জন্য বেশ কিছু পরিবর্তন করা হয়েছে।
যার মধ্যে শোধনাগার এর উৎপাদন বাড়ানো সহ শহুরে এলাকায় গ্যাস বুকিং এর সীমা ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। পাশাপাশি গ্রামীণ এলাকায় ৪৫ দিন করার মতন পদক্ষেপ নেওয়া হয়েছে। তাছাড়া এতে সরবরাহের ওপর কিছুটা হলেও চাপ কমবে বলে মনে করা হচ্ছে।
এছাড়াও গ্রাহকদের সুবিধার জন্য ডিজিটাল পরিষেবা আরো সম্প্রসারণ করা হচ্ছে। বর্তমানে দেশজুড়ে এলপিজি বুকিং প্রায় ৯৫ শতাংশ হয় অনলাইনের মাধ্যমে। ৯১ শতাংশ সরোবর ডেলিভারির সময় ডেলিভারি অথেন্টিকেশন কোড এর মাধ্যমে হয়। যার ফলে গ্যাস কারচুপি কিছুটা হলেও কম করা সম্ভব হয়েছে (LPG Cylinder)।













