LPG সিলিন্ডার রাখার ক্ষেত্রে বড় নিয়ম, বাড়িতে ক’টা পর্যন্ত রাখা যায় জানুন

Published on:

Published on:

LPG Cylinder new challenges in gas Booking fears of a prolonged supply shortage
Follow

বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে যথারীতি বিশ্বজুড়ে দেখা দিয়েছে গ্যাসের আকাল। তার ওপর এই গ্যাসের সমস্যা দেখা দেওয়া বহু মানুষই অভিযোগ করছেন এলপিজি মজুদ করে রাখছে তারা। যার ফলে সংকট আরো বেশি ভাবে দেখা দিয়েছে। তবে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এলপিজি নিয়ে কোন সংকট নেই। কিন্তু আপনাদের জেনে রাখা ভালো আপনি বাড়িতে ঠিক কটা এলপিজির গ্যাস সংরক্ষণ করতে পারবেন বৈধভাবে। আজকে প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিত জানানো হল (LPG Gas)

LPG সিলিন্ডার বেশি রাখলে কি সমস্যা? বাড়িতে মজুতের সীমা জানুন (LPG Gas)

ভারত সরকারের নিয়মানুযায়ী সিলিন্ডার (LPG Gas) সাধারণত বুকিং করার ৫ থেকে ৭ দিনের মধ্যে তা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া হয়। তা সত্য বহু এলাকায় মজুতদারি ও কালোবাজারে অভিযোগ উঠছে। যা নিয়ে যথারীতি জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কারণ বর্তমান সময়ে বেশ কিছু জায়গায় লোকজন প্রয়োজনের থেকে বেশি গ্যাস সিলিন্ডার জমা করে রাখছেন। যা প্রশাসনিক ভাবে অবৈধ। পাশাপাশি প্রশাসন এইসব ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিচ্ছে।

LPG Gas Know the storage limit at home

আরও পড়ুন: একঘেয়ে এঁচোড় চিংড়ি নয়! স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন এই সুস্বাদু স্ন্যাকসটি, রেসিপি রইল

এর ফলে জনসাধারণের মনে প্রশ্ন উঠছে, একটি বাড়িতে আইনত কতগুলো গ্যাস সিলিন্ডার রাখা গ্রহণযোগ্য। বাড়িতে গ্যাস সংযোগ আছে এমন গ্রাহকদের প্রতিটি সাধারণ সংযোগের জন্য দুটি সিলিন্ডার রাখার অনুমতি দেওয়া হয়। যেখানে একটি সিলিন্ডার ব্যবহার করা হয় এবং অপরটি ব্যাকআপ হিসেবে রাখা হয়। এমত অবস্থায় আপনি প্রয়োজনে দ্বিতীয় সিলিন্ডারটি ব্যবহার করার সঙ্গে সঙ্গে আপনি গ্যাস বুক করতে পারবেন। তবে এটি একটি সুষম গ্যাস সরবরাহে নিশ্চিত করে এবং প্রত্যেকটি বাড়িতেই যাতে এলপিজি গ্যাস পাওয়া যায় তাও নিশ্চিত করা হয়।

নিয়ম অনুযায়ী, একটি পরিবারে ১৪.২ কেজির সিলিন্ডার রাখতে পারে। সেখানে একটি সিলিন্ডার ব্যবহার করা হয় এবং অন্যটি যেহেতু ব্যাকআপ হিসেবে রাখা হয়। তাই এই ব্যবস্থা রাখা হয়েছে যাতে প্রথম সিলিন্ডার শেষ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে দ্বিতীয় সিলিন্ডারটি ব্যবহার করা যায়।  এই কোম্পানিগুলি সরকার ও নিরাপত্তা সংস্থার নির্ধারিত সুরক্ষা বিধিমালা মেনে চলে।

তবে যদি দুটি বেশি কেউ এলপিজি সিলিন্ডার মজুদ করে রাখেন তবে তা মজুতদারি হিসেবে গণ্য হতে পারে। এমত অবস্থায় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যেতে পারে। সরকারের মতে প্রতিদিন প্রায় পঞ্চাশ লক্ষ্য এলপিজি সিলিন্ডার সরবরাহ হচ্ছে। পাশাপাশি জনগণকে সরকার আতঙ্কিত হতে বারংবার বারং করছে। পাশাপাশি অতিরিক্ত সিলিন্ডার মজুদ করার থেকে বিরত থাকতে বলছেন। এছাড়াও সরকারের মতে প্রতিদিন প্রায় পঞ্চাশ লক্ষ্য এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। অর্থাৎ গ্যাস নিয়ে কোন ঘাটতি নেই। তাই জনগণে আতঙ্কিত হবার বা অতিরিক্ত সিলিন্ডার মজুদ করার কোন প্রয়োজন নেই (LPG Gas)।