বাংলা হান্ট ডেস্কঃ মার্চ মাসের প্রথম দিনেই বড় সিদ্ধান্ত নিল দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি। এলপিজি সিলিন্ডারের দামে ফের বৃদ্ধি করা হল (LPG Price Hike)। সিলিন্ডার পিছু ৩১ টাকা করে দাম বাড়ানো হয়েছে। আজ, ১ মার্চ থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে।
কত টাকা দাম বাড়ল (LPG Price Hike)?
জানা গিয়েছে, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৩১ টাকা বাড়ানো হয়েছে (LPG Price Hike)। ফলে এবার থেকে ১৯ কেজির সিলিন্ডার কিনতে খরচ হবে ১৮৭৫ টাকা ৫০ পয়সা। এই নতুন দাম আজ থেকেই কার্যকর হয়েছে। তবে গৃহস্থদের জন্য আপাতত কিছুটা স্বস্তির খবর রয়েছে। ১৪.২ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। সিলিন্ডার পিছু আগের মতোই ৮৭৯ টাকাই থাকছে।
কেন বাড়ল দাম?
প্রতি মাসের শুরুতেই দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দামের ওঠানামা বিচার করে। সেই হিসাবেই দেশীয় বাজারে পেট্রোলিয়ামজাত পণ্যের দাম নির্ধারণ করা হয়। মার্চ মাসেও তার ব্যতিক্রম হয়নি। বিশ্ব বাজারের দামের নিরিখেই এলপিজি সিলিন্ডারের নতুন দর (LPG Price Hike) ঘোষণা করা হয়েছে।
গত বছরের শেষ দিক থেকেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। ২০২৫ সালের অক্টোবর মাসে ১৫ টাকা দাম বেড়েছিল। নভেম্বরে আবার ৫ টাকা কমানো হয়। চলতি বছরের শুরু থেকেই দাম ঊর্ধ্বমুখী। জানুয়ারি মাসে একধাক্কায় ১১১ টাকা বৃদ্ধি হয়েছিল। এরপর গত ফেব্রুয়ারি মাসের ১ তারিখে ১৯ কেজির সিলিন্ডারের দাম ৪৯ টাকা বাড়ানো হয়। আর মার্চের শুরুতেই আবার ৩১ টাকা বৃদ্ধি হল (LPG Price Hike)।

আরও পড়ুনঃ ভুল ব্যাঙ্কে যাচ্ছে ভর্তুকির টাকা! বাড়ি বসেই আধার-ব্যাঙ্ক আপডেট করুন, জানুন পদ্ধতি
টানা কয়েক মাস ধরে দামের ওঠানামার মধ্যেই মার্চের প্রথম দিনেও বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম (LPG Price Hike)। যদিও গৃহস্থালি সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকায় সাধারণ পরিবার আপাতত স্বস্তিতে রয়েছে।

















