বাংলা হান্ট ডেস্ক: মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশনের কাছে হোলির দিন দুপুরে ঘটে গেল ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা (Madhyamgram)। সূত্রের খবর, বেশ কয়েক ঘন্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। পাশাপাশি এই ঘটনায় এক ব্যক্তি দেহ উদ্ধার করা হয়। সেই ব্যক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ও প্রশাসন।
হোলির দিন মধ্যমগ্রাম স্টেশন চত্বরে সিলিন্ডার ব্লাস্ট (Madhyamgram)
সূত্রের খবর, বুধবার দিন দুপুরবেলায় এই দুর্ঘটনাটি ঘটে মধ্যমগ্রাম স্টেশন চত্বরের একটি দোকানে (Madhyamgram)। জানা যায় একটি দোকানে রান্নার গ্যাসের সিলিন্ডার আচমকাই ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপরই একের পর এক দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: মাংস নরম করতে দামী মশলা নয়, দরকার এই সহজ কৌশল—ফল দেখেই অবাক হবেন নিজেই
পাশাপাশি স্টেশন চত্বরে তাড়াহুড়ো শুরু হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করছিলেন। এছাড়ো অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় প্রথমে দমকলের দুটি ইঞ্জিন। সূত্রের খবর, প্রথমে একটি কাঠগোলাতে প্রথম আগুন লাগে। তারপরেই তা দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে পাশের একাধিক খাবারের দোকানে।
সেই খাবারের দোকানগুলিতে মজুদ ছিল গ্যাস সিলিন্ডার। একের পর একটা ফাটতে শুরু করে। মুহূর্তের মধ্যে সেখানে আগুন ভয়ংকর আকার নেয়। পাশাপাশি দমকলের তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করা হয়।
তবে স্টেশন লাগোয়া এলাকায় এই অগ্নিকাণ্ডের (Madhyamgram) জেরে স্বাভাবিকভাবেই বিঘ্নিত হয়েছে রেল চলাচলও। তবে কী থেকে এই আগুন তা এখনও স্পষ্ট নয়।












