বাংলা হান্ট ডেস্ক: ছুটির দুপুর হোক বা কর্মব্যস্ত দিন, বাড়িতে মাংস হলে পরে বাঙালি পেট ভরে খাবার খেতে ভালোবাসেন। তবে মাংসের স্বাদ কেবলমাত্র রান্নার ওপর নির্ভর করে তা কিন্তু নয়। কেনার উপরও অনেক সময় এর স্বাদ নির্ভর করে থাকে। কারণ বহু সময় দেখা যায় মাংস কিনে নিয়ে আসার পর রান্না করলে, সেই মাংস অনেক সময় শক্ত থেকে যায়। তাই আজ এ প্রতিবেদনে রইল কিভাবে মাংস রান্না করলে শক্ত মাংস কে আপনি সহজেই নরম করতে পারবেন (Cooking Tips)।
শক্ত মাংস এই টিপস মানলেই হবে নরম তুলতুলে (Cooking Tips)
মাংস যতই শক্ত হোক, তাকে নরম করার কিছু ঘরোয়া কৌশল জানলে তা সেদ্ধ করা অনেক সহজ হয়। আজকের প্রতিবেদনে রইল সেই রকমই টিপস গুলো (Cooking Tips)।
১) মাংস কী ভাবে কাটা হচ্ছে, তার উপরও নির্ভর করে তা শক্ত হয়ে ছিবড়ে হয়ে যাবে কি না। মাংস কাটানোর সময় ফাইবার যে দিকে রয়েছে সে দিকের মাংসই বেশি করে নিন এবং ফাইবারের দিক করেই মাংস কাটান।

আরও পড়ুন: বেকার ভাতার তালিকায় নাম না পেলে কী করবেন? যুবসাথী নিয়ে বড় আপডেট নবান্নের
২) মশলার সঙ্গে মাংস কত ক্ষণ ম্যারিনেট করে রাখছেন তার উপর মাংসের স্বাদ নির্ভর করে। পাশাপাশি মটন ম্যারিনেশনের সময় বা কষানোর সময় টক দই ও পেঁপেবাটা যোগ করুন এতে। চিকেন তুলনামূলক ভাব থাকে।
৩) মাংস ধোয়ার সময় ছিবড়ে বা শক্ত বলে মনে হলে, চিকেনে পেঁপের পরিবর্তে লেবুর রস বা ভিনিগার যোগ করুন। এছাড়াও মাংস রান্নার সময় ঢিমে আঁচে একটু সময় নিয়ে কষান। শক্ত মাংস যত কষাবেন, তত নরম হবে। তাই হাতে সময় নিয়ে মাংস রান্না করলে মাংস নরম হয় (Cooking Tips)।












