বেকার ভাতার তালিকায় নাম না পেলে কী করবেন? যুবসাথী নিয়ে বড় আপডেট নবান্নের

Published on:

Published on:

Yuva Sathi information regarding youth partners can be found on this helpline number in Navanna
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাংলায় যুব সাথী (Yuva Sathi) প্রকল্প বাস্তবায়নের আরো একধাপ এগুলো রাজ্য সরকার। যদিও আবেদনকারীদের প্রশ্নের দ্রুত জবাব ও প্রকল্পের অগ্রগতি জানাতে ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের অধীনে একটি বিশেষ হেল্পডেস্ক চালুর নির্দেশিকা জারি করেছে নবান্ন। আজকের প্রতিবেদনে রইল সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

যুবসাথী সংক্রান্ত তথ্য মিলবে নবান্নের এই হেল্পলাইন নম্বরে (Yuva Sathi)

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই হেল্পডেস্ক সরাসরি যুব পরিষেবা ও ক্রীড়া দফতরের তত্ত্বাবধানে কাজ করবে। প্রকল্পের সামগ্রিক পর্যবেক্ষণ, তদারকি এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তিই এর মূল লক্ষ্য (Yuva Sathi)।

Yuva Sathi information regarding youth partners can be found on this helpline number in Navanna

আরও পড়ুন: একবার রিচার্জেই চলবে পুরো বছর, Airtel-এর কম খরচের এই অফারে হবেন নিশ্চিন্ত

কারণ, এখনো পর্যন্ত ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন জমা পড়েছে প্রায় ৮৪ লক্ষ। তার মধ্যে ব্লকভিত্তিক অফলাইন শিবিরে আবেদন করেছেন প্রায় ৬৫ লক্ষ যুবক-যুবতী। যার মধ্যে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করেছেন আরও প্রায় ১৯ লক্ষ। আর এই বিপুল সংখ্যক আবেদনকারীর নানা প্রশ্ন ও সংশয় দূর করতেই এই হেল্পলাইন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও নির্দেশিকা অনুযায়ী, ৬২৯২২৪৮৮৮৮ নম্বরটি হেল্পডেস্ক হিসেবে চালু করা হয়েছে। এই নম্বরে ফোনের পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। আবেদনকারীরা তাঁদের আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন এখান থেকে।

পাশাপাশি পরিষেবা চালু থাকবে প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত। তবে শনিবার, রবিবার ও সরকারি ছুটির দিনে হেল্পডেস্ক বন্ধ থাকবে (Yuva Sathi)।