এপ্রিল না মে? মাধ্যমিক ফল প্রকাশের দিন কবে? জানালেন পর্ষদ সভাপতি

Published on:

Published on:

Madhyamik Results 2026 may be out in the first week of May
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই ছাত্রছাত্রী ও অভিভাবকদের মনে এখন একটাই প্রশ্ন রেজাল্ট (Madhyamik Result 2026) কবে বেরোবে? সাধারণত পরীক্ষা শেষের কিছু নির্দিষ্ট সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হয়, কিন্তু এবার ২০২৬ সালে বিধানসভা নির্বাচন থাকায় ফল প্রকাশের দিন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। অবশেষে সেই জল্পনায় ইতি টেনে দিনক্ষণ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন পর্ষদ সভাপতি।

মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result 2026) নিয়ে পর্ষদ সভাপতি কী জানালেন?

গত ৭ ফেব্রুয়ারি, শনিবার ভূগোল পরীক্ষার দিন বোলপুরের শ্রীনন্দা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পরীক্ষা শেষ হওয়ার পর খাতা মূল্যায়ন ও নম্বর চূড়ান্ত করতে একটি নির্দিষ্ট সময় লাগে। তিনি স্পষ্ট করে বলেন, পর্ষদের নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই ফলাফল (Madhyamik Result 2026) প্রকাশ করা হবে। তাঁর এই মন্তব্যে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরেছে।

২০২৬ সাল পশ্চিমবঙ্গের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই বছরেই বিধানসভা নির্বাচন হওয়ার কথা। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, মার্চ ও এপ্রিল মাস জুড়ে রাজ্যে ভোটপর্ব চলতে পারে। নির্বাচনের সময় প্রশাসনিক ব্যস্ততা ও আচরণবিধির কারণে সাধারণত বড় কোনো ফলাফল ঘোষণা করা হয় না। সেই হিসেবে এপ্রিল মাসে মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result 2026) প্রকাশের সম্ভাবনা কার্যত নেই। সবদিক বিবেচনা করে এবং পর্ষদ সভাপতির বক্তব্য, মে মাসের প্রথম সপ্তাহেই মাধ্যমিক ২০২৬-এর ফল প্রকাশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

Police came forward to help Madhyamik 2026 students

আরও পড়ুনঃ ভোটের আগে দিল্লিতে শাহ-শুভেন্দু গোপন বৈঠক! কী নিয়ে হল আলোচনা?

ফল (Madhyamik Result 2026) প্রকাশের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হলে পর্ষদের তরফে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হবে। ফল বেরোনোর পর ছাত্রছাত্রীরা অনলাইনেই নিজেদের মার্কশিট দেখতে পারবে। পর্ষদের নির্দিষ্ট ওয়েবসাইট ছাড়াও বিভিন্ন পোর্টালে ফলাফল পাওয়া যাবে। হার্ডকপি মার্কশিট ও সার্টিফিকেট স্কুল থেকে কবে দেওয়া হবে, তাও বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হবে। আপাতত পরীক্ষার্থীদের মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।