পেট্রোল বাইক অতীত, এবার থেকে চালাতে হবে ইলেকট্রিক স্কুটি! বাইক ট্যাক্সি নিয়ে বড় নির্দেশ রাজ্যের

Published on:

Published on:

Maharashtra Government bike taxi rules gives nine months time
Follow

বাংলা হান্ট ডেস্কঃ র‍্যাপিডো, ইন ড্রাইভ বা উবারে বাইক ট্যাক্সি (Bike Taxi Rules) চালিয়ে সংসার চালান অনেকে। উৎসবের মরশুম শুরু হওয়ার আগে এবার তাঁদেরকেই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল রাজ্য সরকার। স্পষ্ট জানানো হয়েছে, পেট্রোল চালিত বাইকের মাধ্যমে আর এই পরিষেবা দেওয়া যাবে না। এবার থেকে ইলেকট্রিক বাইকই (Electric Bike) ব্যবহার করতে হবে।

বাইক ট্যাক্সি নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের | (Bike Taxi Rules)

সম্প্রতি মহারাষ্ট্র সরকারের তরফে বাইক ট্যাক্সি নিয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য জানিয়েছে, মহারাষ্ট্রে বাইক ট্যাক্সি পরিষেবা দেয় এমন সংস্থাগুলিকে পর্যায়ক্রমে বাইকগুলিকে ইলেকট্রিক বাইকে রূপান্তরিত করতে হবে। এর জন্য নয় মাসের ডেডলাইন স্থির করা হয়েছে।

আরও পড়ুনঃ বদলে গেল আধার কার্ডে নাম বদলের নিয়ম! UIDAI-এর নতুন নিয়ম কী বলছে জানুন

মহারাষ্ট্র পরিবহণ বিভাগের তরফে রাজ্যের সকল আরটিও তথা আঞ্চলিক পরিবহণ কার্যালয় ও অস্থায়ী বাইক ট্যাক্সি লাইসেন্সধারী অ্যাগ্রিগেটরদের উদ্দেশে নতুন নির্দেশ জারি করা হয়েছে। মহারাষ্ট্র বাইক ট্যাক্সি বিধিমালা ২০২৫ -এর অধীন লাইসেন্সপ্রাপ্ত বা অস্থায়ী লাইসেন্সের জন্য আবেদনকারী অ্যাগ্রিগেটরদের নয় মাসের সময়সীমা দেওয়া হয়েছে।

রাজ্য জানিয়েছে, এই কাজ মূলত দু’টি ধাপে করতে হবে। প্রথমে ছয় মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে হবে। এরপরেও যদি প্রয়োজন হয়, তাহলে আরও তিন মাস দেওয়া হবে। রাজ্যের বেঁধে দেওয়া এই সময়সীমার মধ্যে অ্যাগ্রিগেটরদের ১০০ শতাংশ ইলেকট্রিক বাইক চালু করতে হবে বলে জানানো হয়েছে।

Bike taxi rules

রাজ্যের এই সিদ্ধান্ত শুধুমাত্র অ্যাগ্রিগেটরদের জন্য নয়, বাইক ট্যাক্সি চালকদেরও ইলেকট্রিক বাইকে রূপান্তরিত করার জন্য সময় দেওয়া হবে। ফলে বাইক চালকদের উপরেও বোঝা কমবে।

বর্তমানে বাইক ট্যাক্সি চালিয়ে সংসার চালান বহু মানুষ। অনেক যুবক যুবতী হাতখরচের জন্যও এই পেশা বেছে নেন। এবার সেই বাইক ট্যাক্সি নিয়েই বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।