বদলে গেল আধার কার্ডে নাম বদলের নিয়ম! UIDAI-এর নতুন নিয়ম কী বলছে জানুন

Published on:

Published on:

UIDAI rules on Aadhaar Card name change and correction
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আধার কার্ড (Aadhaar Card) যে কোনও ভারতীয় নাগরিকের একটি অত্যন্ত জরুরি নথি। বিভিন্ন সরকারি প্রকল্প সহ নানা কাজে এটি দরকার হয়। সম্প্রতি আধার নিয়ামক সংস্থা ইউআইডিএআইয়ের তরফে আধার কার্ডে নাম বদল (Aadhaar Card Name Change) নিয়ে নতুন নিয়ম আনা হয়েছে। আপনিও যদি আধার কার্ডে নাম বদল বা সংশোধন করতে চান, তাহলে জেনে নিতে পারেন।

আধার কার্ডে নাম বদলের নতুন নিয়ম | (Aadhaar Card)

আধার কার্ডে নামের বানান ঠিক করতে চাইলে বা বিয়ের পর পদবী বদলাতে চাইলে আধার সেন্টারের অপারেটর গ্যাজেট নোটিফিকেশন নিয়ে আসতে বলছেন? তাহলে আধার নিয়ামক সংস্থার নিয়ম কী বলছে তা জেনে রাখুন। ছোটখাটো ভুল বানান ঠিক করতে গ্যাজেট নোটিফিকেশন দরকার হয় না। বৈধ সাপোর্টিং ডকুমেন্ট থাকলেই এই কাজ করা সম্ভব। কোনও বিশেষ বা বড় বদলের ক্ষেত্রেই গ্যাজেট নোটিফিকেশন দরকার হয় বলে জানিয়েছে ইউআইডিএআই।

আরও পড়ুনঃ ‘কোনও দুর্ঘটনা ঘটলে আপনারা দায় নেবেন?” অভিষেকের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে কেন্দ্র-রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

ধরা যাক, কোনও ব্যক্তি নিজের পুরো নাম বদলাতে চান। যেমন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় থেকে সাগর বন্দ্যোপাধ্যায় করতে চাইলে সেটিকে পুরো নাম বদল হিসেবে ধরা হয়। এক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের গ্যাজেট নোটিফিকেশন এবং পুরনো নাম আছে এমন ছবি সহ আইকার্ড দরকার হয়।

বিয়ের পর কোনও মহিলা পদবীর পাশাপাশি নিজের প্রথম নাম বদলাতে চাইলেও গ্যাজেট নোটিফিকেশন দরকার হতে পারে। বিয়ের পর কোনও মহিলা যদি স্বামীর পদবী গ্রহণ করতে চান, তবে ম্যারেজ সার্টিফিকেটে বিয়ের আগের নামই উল্লেখ থাকে ও নতুন নামের পক্ষে অন্য কোনও সরকারি নথি না থাকে, সেক্ষেত্রে অপারেটর নিজের ইচ্ছা অনুসারে পদবী যোগ বা বদল করতে পারেন না। এর জন্য গ্যাজেট নোটিফিকেশন লাগতে পারে।

Aadhaar Card

কোনও ব্যক্তির যদি আধার কার্ডে নাম বদলের দু’টি সুযোগ ব্যবহার হয়ে গিয়ে থাকে ও বিশেষ পরিস্থিতিতে তাঁর সম্পূর্ণ নাম বদল করতে হয়, সেক্ষেত্রে আঞ্চলিক অফিসের তরফ থেকে গ্যাজেট নোটিফিকেশন চাওয়া হতে পারে।

আধার কার্ডে নাম বদল করতে হলেই গ্যাজেট নোটিফিকেশন দরকার হয় না। ছোটখাটো পরিবর্তনের ক্ষেত্রে বৈধ সাপোর্টিং ডকুমেন্ট থাকলেই এই কাজ করা সম্ভব। তবে বড় বদল করতে হলে গ্যাজেট নোটিফিকেশন দরকার হতে পারে।