বাংলা হান্ট ডেস্কঃ বেতন বৃদ্ধির দাবি নিয়ে রাজ্যের (West Bengal Government) বিরুদ্ধে আশাকর্মীদের বিক্ষোভে গত বুধবার উত্তাল হয় স্বাস্থ্যভবন চত্বর। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি থেকে পুলিশি ধরপাকড় থেকে আটক কিছুই বাদ যায়নি। পুলিশের হাতে আটক হয়ে গাড়ির ভিতর দাঁড়িয়েই এক আশাকর্মী চিৎকার করে বলেন, “আমরা ৮০ হাজার আশাকর্মী রয়েছি। ২০২৬ সালে আমরা দেখে নেব।” আশাকর্মীদের (Asha Workers) দাবি যে মিটল না তার প্রভাব কী আগামী ভোটে সত্যিই পড়বে? এই নিয়েই এবার কথা বললেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক মলয় মুখোপাধ্যায় | West Bengal Government
সম্প্রতি এক সাক্ষাৎকারে ডিএ নিয়ে কথা বলার পাশাপাশি আশাকর্মীদের আন্দোলন নিয়েও কথা বলেন মলয় মুখোপাধ্যায়। বলেন, ‘গতকাল আমরা দেখেছি বৃহৎ সংখ্যক আশাকর্মী তাদের যা বেতন আছে, তাদের একটা রিমুনারেশন আছে যেটা কেন্দ্রীয় সরকার দেয়, দিনের পর দিন তা বকেয়া রেখেছে তা দিচ্ছে না। তাদের একটা বেতন বৃদ্ধির দাবি রয়েছে। এখন পাঁচ হাজারের মতো টাকা দিয়ে একটা মানুষের সংসার চলে? এটা রাজ্য সরকার বোঝে না?’
তিঁনি বলেন, ‘এটা একদম সত্যি বলতে কী আশাকর্মীদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবিকে কিন্তু আমরা কুর্নিশ জানিয়েছি। আমরা সেই দাবীকে সমর্থন জানিয়েছি এবং তাদের আন্দোলনকে আমরা কুর্নিশ জানিয়েছি। যে ধরণের আন্দোলন করেছে সেই আন্দোলন তাদের যদি এই ভোটের মুখে কিছুটা দাবিও অন্তত যদি না মেটে সরকার যদি হাত গুটিয়ে বসে থাকে তাহলে কিন্তু ভোটে কিন্তু এর বিরূপ প্রভাব পড়বে।’
মলয়বাবু আরও বলেন, ‘তারা বলেও দিয়েছে ৭০-৮০ হাজারের মত আশাকর্মী রয়েছে তাদের যদি প্রত্যেকের পরিবারে চারজন করে ধরা হয় সংখ্যাটাতো নেহাত কম না। মিড ডে মিলের কর্মীও আছে, অঙ্গনওয়াড়ি কর্মী আছে, আমরা যারা ডিএ পাচ্ছি না তারা আছে, শিক্ষকরা আছে। আজকে দুর্নীতির কারণে যাদের চাকরি চলে গেছে, সেই সংখ্যাটা কম না।’

আরও পড়ুন: ‘দিদি ইডি-কে হারিয়েছেন এবার..,’ ভোটের আগেই বাংলা নিয়ে বড় ভবিষ্যদ্বাণী অখিলেশের
এরপরই বিস্ফোরক মন্তব্য করে মলয় মুখোপাধ্যায় বলেন, ‘এটা আমরা প্রচার করব, ভোট ঘোষণার পর, এটাই প্রচার করব যে আগামীদিনে বর্তমান সরকার যদি আবার ক্ষমতায় আসে, বেতন, ভাতা, পেনশন সব বন্ধ করে দেবে। ভয়াবহ অবস্থা হবে। এই সরকারকে উৎখাত করতে হবে। যেই সরকারই আসুক না কেন, আবার তারা যদি সেভাবে কর্মচারীসমাজকে বঞ্চিত করে তাহলে তাদের বিরুদ্ধেও আন্দোলন হবে। আমরা সবসময় কর্মচারীসমাজের সাথে আছি। কোনো রাজনৈতিক দলের স্বার্থ দেখব না।’

















