বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে রাজ্যের ভূমিহীন চাষি ও শিক্ষিত বেকারদের জন্য বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাজেটে যে আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছিল, তা কবে থেকে মিলবে, সেই নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে স্পষ্ট ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানালেন, আগামী এপ্রিল মাস থেকেই শুরু হবে অনুদান প্রদান।
এপ্রিল মাস থেকেই কার্যকর হবে ভাতা, জানালেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)
মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, নতুন অর্থবর্ষ অর্থাৎ এপ্রিল মাস থেকেই ভাগচাষিদের জন্য বার্ষিক ৪ হাজার টাকা ভাতা এবং যুব সম্প্রদায়ের জন্য মাসিক বেকার ভাতাও একই সময় থেকে কার্যকর হবে।। আবেদন প্রক্রিয়াও হবে সহজ পদ্ধতিতে। দুয়ারে সরকারের ধাঁচে প্রতিটি বিধানসভা কেন্দ্রে ক্যাম্প করা হবে। সেখানেই ভাগচাষিরা গিয়ে আবেদন করতে পারবেন।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে ক্যাম্প করা হবে। দুয়ারে সরকারের মতোই আবেদন গ্রহণ করা হবে। পাশাপাশি চাষিদের জন্য আরও একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আগে সেচের জন্য যে চার্জ দিতে হতো, এবার থেকে তা সম্পূর্ণ মকুব করা হল।”
শিক্ষিত বেকার যুব সম্প্রদায়ের জন্য ‘বাংলার যুব সাথী প্রকল্প’
শুধু ভাগচাষিরাই নন, রাজ্যের শিক্ষিত বেকার যুব সম্প্রদায়ের জন্য ঘোষিত ‘বাংলার যুব সাথী প্রকল্প’-এর সুবিধাও এপ্রিল মাস থেকেই চালু হচ্ছে। এই প্রকল্পের আওতায় মাধ্যমিক পাশ শিক্ষিত বেকাররা মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন। ২১ থেকে ৪০ বছর বয়সি যুবক-যুবতীরা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই সুবিধা নিতে পারবেন।

আরও পড়ুনঃ UPI-র মাধ্যমে সরাসরি এবার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে PF-এর টাকা! নতুন নিয়ম আনছে কেন্দ্র
ভোটের আগে এই দুটি প্রকল্প কার্যকর হওয়ায় স্বাভাবিকভাবেই রাজ্যের বড় অংশের মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। সরকারের (Mamata Banerjee) এই ঘোষণাকে তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।












