‘আমার লক্ষ্য…’, ভোটের ফলের পর পরবর্তী পরিকল্পনা জানালেন মমতা

Published on:

Published on:

Mamata Banerjee breaks silence after defeat vows bigger role in INDIA bloc
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপির জোরালো জয়ের সামনে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফল ঘোষণার পরই রাজনৈতিক মহলে চর্চা শুরু এবার তাঁর পরবর্তী পদক্ষেপ কী? এই পরিস্থিতিতেই মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে নিজের অবস্থান স্পষ্ট জানালেন তিনি। হার মেনেও লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিলেন, পাশাপাশি নির্বাচন প্রক্রিয়া নিয়েও তুললেন একাধিক গুরুতর অভিযোগ।

কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), কী অভিযোগ তুললেন?

পরাজয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, তিনি ভেঙে পড়েননি। বরং নিজেকে এখন “পাখির মতো মুক্ত” বলেই মনে করছেন। তাঁর কথায়, এতদিন তিনি প্রশাসনিক দায়িত্বে ছিলেন, এখন আর কোনও পদে নেই তাই সাধারণ মানুষের মতো থেকেই কাজ করতে পারবেন। তিনি স্পষ্ট করে বলেন, আগামী দিনে বিজেপি-বিরোধী I.N.D.I.A জোটকে শক্তিশালী করাই তাঁর মূল লক্ষ্য।

ইতিমধ্যেই সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, কংগ্রেসের সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে, তেজস্বী যাদব ও হেমন্ত সোরেনের মতো নেতাদের সমর্থন পেয়েছেন বলে জানান তিনি। অখিলেশ যাদব খুব শিগগিরই কলকাতায় আসবেন বলেও জানান মমতা (Mamata Banerjee)।

নির্বাচন প্রসঙ্গে তীব্র অভিযোগ তুলে মমতা (Mamata Banerjee) বলেন, শুরু থেকেই পরিকল্পিতভাবে তাঁদের কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা হয়েছে। তাঁর দাবি, নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করেনি, বরং “ভিলেনের মতো আচরণ করেছে”। তিনি প্রশ্ন তোলেন, ভোটের পর EVM-এ এত শতাংশ চার্জ থাকা কীভাবে সম্ভব।

এছাড়াও তিনি অভিযোগ করে বলেন, ভোটের আগে ও পরে প্রশাসনের বিভিন্ন স্তরে বদলি করা হয়েছে, বিরোধীদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে এবং ভোটার তালিকা থেকেও লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। আদালতে যাওয়ার পর কিছু নাম ফের যোগ হলেও, পুরো প্রক্রিয়াটিকেই তিনি “নোংরা খেলা” বলে মন্তব্য করেন।

এদিন সহিংসতার অভিযোগও সামনে আনেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। তাঁর দাবি, রাজ্যের বিভিন্ন জায়গায় দলীয় কর্মী ও সাধারণ মানুষকে হুমকি দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। এমনকি তাঁর ঘনিষ্ঠ এক কর্মীর পরিবারের উপর রাতভর চাপ সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন।

Industries in West Bengal suffered during the Trinamool government's tenure.

আরও পড়ুনঃ পালাবদলের পরই সতর্ক পদক্ষেপ! রাজ্যের মামলায় রায় স্থগিত রাখার আর্জি হাই কোর্টে

সবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, এত বাধা-বিপত্তির মধ্যেও লড়াই চালিয়ে যাবেন। এখন তাঁর কোনও চেয়ার নেই, কিন্তু মানুষের জন্য কাজ করার ইচ্ছা আগের মতোই রয়েছে।