বাংলা হান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (SIR Case) নিয়ে একাধিক মামলা। আজ এসআইআর সংক্রান্ত সমস্ত মামলার শুনানি প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে। শুনানি হচ্ছে মমতার করা মামলারও। সুুপ্রিম কোর্টে সওয়াল করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
সুপ্রিম কোর্টে ঝোড়ো সওয়াল মমতার | Mamata Banerjee
কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য আইনজীবীরা অগ্রাধিকারের ভিত্তিতে শুনানির আর্জি জানালে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের করা এসআইআর সংক্রান্ত মামলার সঙ্গে মমতার করা মামলাটি শুনতে শুরু করে সুপ্রিম কোর্ট। জল্পনা চলছিল, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী স্বয়ং সওয়াল করবেন। আর সেটাই সত্যি হল।
এদিন শুনানি চলাকালীন বলার জন্য অনুমতি চান মুখ্যমন্ত্রী। মঞ্জুরও করেন প্রধান বিচারপতি। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাকে ৫ মিনিট বলার অনুমতি দিন’। প্রধান বিচারপতি বললেন, “৫ মিনিট কেন? আপনি ১৫ মিনিট বলতে পারেন, অসুবিধা নেই। কিন্তু পশ্চিমবঙ্গের মামলায় আইনজীবীরা সওয়াল করছেন।”
তিঁনি আরও বলেন, “পশ্চিমবঙ্গ সরকার একটি মামলা করেছে। এই আদালতের অন্যতম সেরা আইনজীবীরা সেখানে উপস্থিত রয়েছেন। আইনজীবী কপিল সিব্বল সওয়াল করছেন।” মমতার সওয়াল, ‘আমার কাছে কয়েকটি ছবি রয়েছে। সেটি দেখানোর অনুমতি দেওয়া হোক।’ সুপ্রিম নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ তোলেন মমতা।
মমতার কথায়, ‘আপনারা আধার কার্ড নিতে বলেছিলেন। তা নেওয়া হয়নি। অন্য নথি চাওয়া হচ্ছে। ১০০ জনের বেশি মারা গিয়েছেন। বাংলাকে টার্গেট করা হয়েছে। বুলডোজ় করা হচ্ছে!’ প্রধান বিচারপতির এজলাসে হাতজোড় করে বললেন মমতা। কেন অসমে করা হয়নি? সেই প্রশ্নও তোলেন তিঁনি।
প্রধান বিচারপতি বলেন, ‘মমতা ম্যাডাম ২-৩টি বিষয়ে ব্যাখ্যা করছি। আধার কার্ড সংক্রান্ত মামলা শুনেছি। রায় ঘোষণা বাকি রয়েছে।’
বিস্তারিত আসছে…












