ভোটের আগে ‘ননস্টপ’ মমতা! ৫ দিনের ম্যারাথন প্রচারে কোথায় কোথায় সভা? প্রকাশ্যে ফুল সূচি

Published on:

Published on:

Mamata Banerjee starts North Bengal campaign ahead of Bengal Assembly Election 2026
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই গরম হচ্ছে রাজনৈতিক ময়দান। সেই আবহেই উত্তরবঙ্গ থেকে টানা পাঁচ দিনের নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। সম্প্রতি দলের তরফে মমতার প্রচার সংক্রান্ত একটি সূচি প্রকাশিত হয়েছে। আসুন দেখে নিন কবে কোথায় ভোটের প্রচার করবেন মুখ্যমন্ত্রী।

উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু মমতার (Mamata Banerjee)

  • ২৪ মার্চ আলিপুরদুয়ার দিয়ে নিজের প্রচারযাত্রা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেদিনই ময়নাগুড়ি এবং মাটিগাড়া-নকশালবাড়িতে একাধিক জনসভা রয়েছে তাঁর। দিনের শেষে শিলিগুড়িতে রাত্রিবাস করবেন তিনি।
  • ২৫ মার্চ রাজগঞ্জ, হরিরামপুর এবং মালদার একটি কেন্দ্রে (যা এখনও চূড়ান্ত হয়নি) প্রচার কর্মসূচি রয়েছে। ওই দিন মালদাতেই রাত কাটাবেন তৃণমূল নেত্রী।
  • ২৬ মার্চ নবগ্রাম ও খড়গ্রাম মিলিয়ে একটি সভা করার পাশাপাশি ময়ূরেশ্বর ও পাণ্ডবেশ্বরেও জনসভা করবেন তিনি। সেদিন দুর্গাপুরে রাত্রিবাসের পরিকল্পনা রয়েছে।
  • ২৭ মার্চ পুরুলিয়ার কাশীপুর, ছাতনা এবং ওন্দায় সভা করবেন মমতা। ওই দিনও দুর্গাপুরেই থাকবেন তিনি।
  • শেষ দিন, অর্থাৎ ২৮ মার্চের কর্মসূচি তুলনামূলক ভাবে কিছুটা কম। এদিন জয়পুর ব্লক (কোতুলপুর বিধানসভা) এবং গড়বেতায় দুটি সভায় অংশ নেবেন তিনি।

নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ

রাজ্যে মোট ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে। নির্বাচন হবে দুই দফায়। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। ভোটগণনা নির্ধারিত হয়েছে ৪ মে। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জাতীয় নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ এবং নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

Mamata Banerjee Begins Campaign from Bhabanipur

আরও পড়ুনঃ আপনার নাম সুরক্ষিত তো? সোমবারেই প্রকাশ প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, কীভাবে চেক করবেন জানুন

এবারের নির্বাচনে প্রধান লড়াই তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং বাম-কংগ্রেস জোটের মধ্যে। ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে প্রচারে নেমে পড়েছে সব দল। বিশেষ করে দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্র ঘিরে বাড়ছে উত্তেজনা। একদিকে রয়েছেন মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee), অন্যদিকে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াইয়ে নেমেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সাম্প্রতিক ভোটার তালিকা এবং লোকসভা নির্বাচনের পরিসংখ্যান এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।