বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ভোটার তালিকা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা কাটাতে এবার নির্বাচন কমিশন অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা (Supplementary Voter List) প্রকাশ করতে চলেছে। এই তালিকায় মূলত সেই সব মানুষের নামের চূড়ান্ত অবস্থান জানানো হবে, যেগুলি আগে যাচাইয়ের জন্য আটকে রাখা হয়েছিল। সোমবার বিকেলে প্রকাশিত এই তালিকা থেকেই বোঝা যাবে কার নাম ভোটার তালিকায় থাকছে আর কার নাম বাদ পড়ছে।
কী ঘটছে ভোটার তালিকা নিয়ে?
২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনী (SIR) চলাকালীন বহু নাগরিকের নাম ‘আন্ডার এডজুডিকেশন’ হিসেবে রাখা হয়েছিল। অর্থাৎ, ওই নামগুলো নিয়ে আরও একবার যাচাই প্রয়োজন ছিল। এই প্রক্রিয়ার আওতায় প্রায় ৬০ লক্ষ মানুষের নাম উঠে আসে। তবে এখনও সব নামের নিষ্পত্তি হয়নি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৭ লক্ষ ২৩ হাজার নামের যাচাই সম্পন্ন হয়েছে। সোমবার যে সাপ্লিমেন্টারি তালিকা (Supplementary Voter List) প্রকাশ পাবে, সেখানে এই অংশের নামই প্রকাশ করা হবে।
কারা থাকবেন, কারা বাদ পড়বেন (Supplementary Voter List)?
এই তালিকায় (Supplementary Voter List) যাদের নথিতে কোনও সমস্যা পাওয়া যাবে না, তাদের ‘ফ্রেশ’ ভোটার হিসেবে ধরা হবে। অন্যদিকে, যাদের নাম তালিকা থেকে বাদ যাবে, তাদের ‘ডিলিটেড’ হিসেবে চিহ্নিত করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১০ লক্ষ নাম বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে অনেকের জন্য এই তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কীভাবে দেখবেন নিজের নাম?
নাগরিকরা খুব সহজেই নিজেদের ভোটার স্ট্যাটাস চেক করতে পারবেন। এর জন্য দুটি উপায় রয়েছে।
প্রথম পদ্ধতি: voters.gov.in ওয়েবসাইটে গিয়ে পশ্চিমবঙ্গ এবং ২০২৬ নির্বাচন সিলেক্ট করতে হবে। তারপর ‘SIR Supplementary Roll’ অপশনে গিয়ে নিজের জেলা ও বিধানসভা কেন্দ্র অনুযায়ী পিডিএফ ডাউনলোড করে নাম খুঁজে দেখা যাবে।
দ্বিতীয় পদ্ধতি: সরাসরি EPIC নম্বর ব্যবহার করে সার্চ করা যাবে।
যদি সম্পূর্ণ তথ্য দেখা যায়, তাহলে বুঝতে হবে নাম তালিকায় (Supplementary Voter List) রয়েছে। আর যদি ‘No Result Found’ দেখায়, তাহলে নাম বাদ পড়েছে
আর যদি এখনও ‘Under Adjudication’ থাকে, তাহলে পরবর্তী তালিকা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আরও পড়ুনঃ নন্দীগ্রামে ‘অপারেশন জয়’! শুভেন্দুর গড়ে ৩ সভা নিয়ে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
যাদের নাম নেই, তাদের কী করবেন?
প্রথম তালিকায় (Supplementary Voter List) নাম না থাকলেও এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই। এখনও প্রায় ৩৩ লক্ষ নামের যাচাই বাকি রয়েছে, যা পরবর্তী তালিকায় প্রকাশ করা হবে। তবে যদি নিশ্চিতভাবে দেখা যায় যে নাম সম্পূর্ণ বাতিল হয়ে গেছে, তাহলে নতুন করে ভোটার কার্ডের জন্য আবেদন করাই একমাত্র পথ।












