ভোটের মাঝেই বড় অভিযোগ, ‘কেনাবেচা হতে পারে’, কী ইঙ্গিত দিলেন মমতা?

Updated on:

Updated on:

Mamata Banerjee Warns of MLA Horse Trading Urges Strong Mandate
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের অর্ধেকের বেশি আসনে ভোট শেষ। কোন দল এগিয়ে, কে সরকার গড়তে পারে, তা নিয়ে চলছে জোর চর্চা। এই আবহেই ভবানীপুরে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এক নতুন আশঙ্কার কথা তুললেন। তাঁর দাবি, যদি সামান্য ব্যবধানে জেতা যায়, তাহলে বিধায়ক কেনাবেচার চেষ্টা হতে পারে। তাই বড় ব্যবধানে জয়ের ডাক দিয়েছেন তিনি। অন্যদিকে, বিজেপিও পাল্টা দাবি করেছে তারা স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় আসবে।

কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

শনিবার নিজের কেন্দ্র ভবানীপুরে প্রচারে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রথম দফার ভোটের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, ২৩ এপ্রিল রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোট হয়েছে এবং সেই পর্যায়ে তৃণমূল ১০০-র বেশি আসনে এগিয়ে রয়েছে বলে তাঁর দাবি। এরপর বাকি আসনগুলির দিকে নজর দিয়ে তিনি ভোটারদের উদ্দেশে বার্তা দেন এখনও প্রায় দেড়শো আসনে ভোট বাকি। সেই সব জায়গায় তৃণমূলকে জেতাতে হবে। তিনি বলেন, যদি খুব অল্প ব্যবধানে জয় আসে, তাহলে বিরোধীরা বিধায়ক ভাঙানোর চেষ্টা করতে পারে।

মমতা (Mamata Banerjee) উদাহরণ হিসেবে মহারাষ্ট্র ও গুজরাটের রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরেন। তাঁর অভিযোগ, সেখানে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই বাংলায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আনার আবেদন জানান তিনি। এদিন সভা থেকে তিনি আরও বলেন, সব আসনে তৃণমূলকে জিতিয়ে আনতে পারলে সরকার গঠনে কোনও সমস্যা হবে না এবং স্থিতিশীল সরকার দেওয়া সম্ভব হবে।

বিজেপির পাল্টা প্রতিক্রিয়া

মমতার (Mamata Banerjee) এই মন্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া দেয় বিজেপি। দলের প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বিজেপি পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গড়বে। তাঁর দাবি, বিধায়ক কেনাবেচার কোনও প্রশ্নই নেই। বরং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন যে তিনি সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন না, সেই কারণেই এই ধরনের মন্তব্য করছেন। বিজেপি-ই শেষ পর্যন্ত এগিয়ে থাকবে বলেও দাবি করেন তিনি।

ভবানীপুরে আরও কী বললেন মমতা?

একই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভবানীপুরের বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের উদ্দেশেও বার্তা দেন। বিশেষ করে গুজরাটি ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই রাজ্যে সবাই শান্তিতে একসঙ্গে থাকেন, ব্যবসা করেন একে ‘মিনি ইন্ডিয়া’ বলেও উল্লেখ করেন তিনি।

Mamata Banerjee Warns Rebel Leader Targets PM Modi Over Voter List Row

আরও পড়ুনঃ ভোটে রাজ্যের কর্মী নয়, ১৬ হাজার কেন্দ্রীয় কর্মী! কেন এই বড় সিদ্ধান্ত কমিশনের?

তিনি (Mamata Banerjee) স্পষ্ট করে জানান, এটি বিধানসভা নির্বাচন এবং তৃণমূলই সরকার গড়বে। দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনিই সেই সরকারের নেতৃত্ব দেবেন বলেও জানান মমতা। এই ঘটনাকে ঘিরে ভোটের আবহে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। এখন বাকি দফার ভোটে মানুষের রায় কোন দিকে যায়, সেটাই দেখার।