‘নাম তুলে নিন, না হলে…’, প্রকাশ্য সভায় কার উপর চটলেন মমতা?

Published on:

Published on:

Mamata Banerjee Warns Rebel Leader Targets PM Modi Over Voter List Row
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ফরাক্কায় এবার রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। প্রার্থী নিয়ে অসন্তোষ, দল বদলের ইঙ্গিত আর ভোটার তালিকা নিয়ে বিতর্ক, সব মিলিয়ে চাপ বাড়ছে। এই অবস্থায় সভা থেকে একদিকে প্রধানমন্ত্রীকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee), অন্যদিকে নিজের দলের বিদায়ী নেতাকেও কড়া বার্তা দেন তিনি।

ফারাক্কা থেকে কী বললেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)?

রবিবার ফরাক্কার সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ২০২৪ সালের যে ভোটার তালিকা নিয়ে এখন প্রশ্ন উঠছে, সেই তালিকার ভিত্তিতেই মোদী নির্বাচিত হয়েছেন। তাহলে সেই তালিকা নিয়ে যদি সমস্যা থাকে, তিনি এখনও পদে কেন রয়েছেন এই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি নিজের দলের ভেতরের সমস্যার দিকেও নজর দেন তিনি (Mamata Banerjee)। ফরাক্কায় যাকে টিকিট দেওয়া হয়নি, তিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর কথা জানিয়েছেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, তাঁকে নাম প্রত্যাহার করতে অনুরোধ করা হচ্ছে। যদি তা না করেন, তাহলে দল থেকে সরিয়ে দেওয়া হতে পারে। তিনি স্পষ্ট জানান, সবাই কাজ করলেও সবাই টিকিট পায় না। দলের নিয়ম মানতেই হবে।

প্রসঙ্গত, ফরাক্কার বিদায়ী বিধায়ক মণিরুল ইসলামকে এবার টিকিট দেয়নি তৃণমূল। এতে তিনি অসন্তুষ্ট হয়ে প্রথমে কংগ্রেসের হয়ে লড়ার কথা বলেন। কিন্তু কংগ্রেসের যে প্রার্থী ঘোষণা করা হয়েছিল, তাঁর নাম ভোটার তালিকায় না থাকায় সমস্যা তৈরি হয়। সেই কারণে মণিরুলই কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দেন।

অন্যদিকে, কংগ্রেসের ওই ঘোষিত প্রার্থী নিজের নাম ভোটার তালিকায় ফেরানোর দাবিতে আদালতে গিয়েছেন। আদালত সময়সীমা বেঁধে দিয়েছে। তার মধ্যে নাম না উঠলে কংগ্রেস মণিরুলকেই প্রার্থী হিসেবে মেনে নিতে পারে। তবে মণিরুল ইসলাম জানিয়েছেন, তিনি নির্দল হিসেবেই লড়বেন। তাঁর দাবি, এলাকার অনেক কাজ এখনও বাকি রয়েছে, আর মানুষ চান তিনি ফের বিধায়ক হোন। তাই তিনি আবার মনোনয়ন জমা দিয়েছেন।

এই পরিস্থিতির মধ্যেই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) সরাসরি তাঁকে বার্তা দেন। নাম প্রত্যাহার করার অনুরোধ জানান এবং বলেন, দলের বাইরে গিয়ে কাজ করলে তাঁকে আর দলের সদস্য হিসেবে ধরা হবে না। একই সঙ্গে তিনি বলেন, সব আসনেই দলই গুরুত্বপূর্ণ। জোড়াফুল প্রতীকেই ভোট দিতে হবে।

Mamata Banerjee Hints at Lockdown Speculation

আরও পড়ুনঃ ট্রাইবুনালের প্রথম রায়েই চমক! ফরাক্কার কংগ্রেস প্রার্থীর নাম ফেরাতে নির্দেশ শিবজ্ঞানম বেঞ্চের

সভায় তৃণমূলের প্রার্থীকে পাশে দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, তিনি এলাকার জন্য কাজ করেছেন এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকবেন। মানুষ যদি তাঁকে জেতান, তাহলে উন্নয়নের কাজ আরও এগোবে বলেও তিনি জানান।